চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮ বাংলাদেশিকে তুলে নিয়ে গেছে রোহিঙ্গাদের একটি গ্রুপ, মুক্তিপণ দাবি

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
২:১২ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২২
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
রোহিঙ্গা শিবিরের ঝুঁকিপূর্ণ বসবাসের পরিস্থিতি, আকাশে মেঘাচ্ছন্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফে খালে মাছ ধরতে যাওয়া আটজন বাংলাদেশিকে তুলে নিয়ে গেছে রোহিঙ্গাদের একটি গ্রুপ। তাদের পরিবারের কাছে মুঠোফোনে মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা করে দাবি করা হচ্ছে বলে জানিয়েছে স্বজনরা।

সোমবার বেলা ১১ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম।

অপহৃত আটজন হলেন- টেকনাফের উপকুলীয় বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা রশিদ আহমদের ছেলে মোহাম্মদ উল্লাহ, ছৈয়দ আমিরের ছেলে মোস্তফা কামাল, তার ভাই করিম উল্লাহ, মমতাজ মিয়ার ছেলে মো রিদুয়ান, রুস্তম আলীর ছেলে সলিম উল্লাহ,কাদের হোসেন ছেলে নুরুল হক, রশিদ আহমদের ছেলে নুরুল আবছার ও নুরুল হকের ছেলে নুর মোহাম্মদ।

Banglabid

পরিবারের বরাত দিয়ে ওসি হালিম জানিয়েছেন, রোববার বিকেলে সাড়ে পাঁচটার দিকে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড়ে বনিরছড়া খালে মাছ শিকার করতে গেলে সেখান থেকে তাদেরকে রোহিঙ্গাদের একটি গ্রুপ অপহরণ করে গেছে পরিবার সূত্রে জানিয়েছে। অস্ত্রের মুখে মুখোশধারী রোহিঙ্গারা তাদেরকে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়।

মোস্তফা ও করিম নামে দুইভাই অপহৃত হয়েছেন বলে দাবি করেছেন তাদের বড় ভাই হাবিব উল্লাহ।

তিনি জানান, পাহাড়ের ছড়ার খালে মাছ ধরার সময় হঠাৎ করে পাহাড় থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা নেমে এসে তাদের সবাইকে জিম্মি করে। পরে তাদেরকে অপহরণ করে পাহাড়ের ভেতরের দিকে নিয়ে যাচ্ছে বলে মুঠোফোনে জানিয়েছেন মোস্তফা। এরপর থেকে তার ফোন বন্ধ রয়েছে। পরে ভিন্ন ভিন্ন নাম্বার থেকে ফোন করে মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা দাবি করছে।

Reneta

বাহারছড়ার ইউপির প্যানেল চেয়ারম্যান এবং ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কাদের বলেন, অপহৃত আটজনকে এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। মাছ শিকার করতে গিয়ে তারা সন্ধ্যা পর্যন্ত কেন ফেরত না আসায় বিয়ষটি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের অবহিত করেছে পরিবারগুলো।

এ বিষয়ে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মশিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশিরোহিঙ্গা সন্ত্রাসী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চলন্ত বিমান থেকে টম ক্রুজের অবিশ্বাস্য লাফ!

পরবর্তী

কিয়েভে নতুন করে ড্রোন হামলা

পরবর্তী
অগ্নিনির্বাপণ কর্মীরা ধ্বংসস্তূপে কাজ করছে, ধোঁয়া ও আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিয়েভে নতুন করে ড্রোন হামলা

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৮০. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৮০

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT