তথ্যপ্রযুক্তি

নতুন সামাজিক মাধ্যম ‘সেলফি ক্লাব’ নিয়ে এলেন বাংলাদেশি তরুণ

বাংলাদেশি তরুণরা মোবাইল ফোনে সেলফি ও সামাজিক যোগাযোগে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

তরুণরা মোবাইল ফোনে সেলফি তুলছে এবং সামাজিক যোগাযোগে ব্যস্ত, নতুন সামাজিক মাধ্যম ‘সেলফি ক্লাব’ নিয়ে আলোচনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

সামাজিক যোগাযোগ মাধ্যমের সম্পূর্ণ আলাদা একটি প্লাটফর্ম গড়ে তুলেছেন নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশের সিলেট বিয়ানীবাজারের তরুণ উদ্যোক্তা সুজন আহমেদ। নাম দিয়েছেন ‘সেলফি ক্লাব(selficlub)’। এক যুগেরও বেশি সময় ধরে তিনি নিউইয়র্কে ‘মীম টিভি’ নামের একটি কমিউনিটি টেলিভিশন পরিচালনা করছেন।

তথ্য যোগাযোগ মাধ্যমের অভ্যন্তরীন এবং পর্দার পেছনের তথ্য সম্পর্কে জানার আগ্রহ থেকেই তিনি দাঁড় করিয়েছেন ‘সেলফি ক্লাব’। আলাপচারিতায় বলেন, বন্ধুত্ব তৈরি ও সেলফি তোলা এখনকার তরুণ প্রজন্মের সার্বক্ষণিক শখ। এই শখকে পেশায় রূপান্তরিত করার অনেক ফিচার রয়েছে ‘সেলফি ক্লাবে’। অন্য যেকোন সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে এক কিছু ভিন্নতাও আছে। একজন গ্রাহক ব্যবহার শুরু করলেই পর্যায়ক্রমে তা জানতে পারবেন।

গুগল প্লে স্টোর ও অ্যাপেল এর অ্যাপ স্টোর থেকে সেলফি ক্লাবের অ্যাপ ডাউনলোড করা যাবে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…