চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশী উবার যাত্রীরা শুক্রবার বেশি জিনিস ভুলে রেখে যান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৯ অপরাহ্ণ ০৩, মে ২০২৩
তথ্যপ্রযুক্তি
A A

সারা সপ্তাহের মধ্যে শুক্রবার উবারে সবচেয়ে বেশি জিনিসপত্র ভুলে রেখে যান বাংলাদেশী যাত্রীরা। ঢাকা শহরের যাত্রীরা সবচেয়ে বেশি জিনিস ভুলে রেখে যান।

শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং অ্যাপ উবারের লস্ট অ্যান্ড ফাউন্ড ইনডেক্সের সপ্তম সংস্করণে (২০২৩) এ তথ্য প্রকাশ করা হয়েছে।

গত বছর বাংলাদেশী উবার ব্যবহারকারীরা কোন জিনিসগুলো উবারে সবচেয়ে বেশি ফেলে রেখে গেছেন এবং দিনের কোন সময়ে, সপ্তাহের কোনদিনে ও বছরের কোন সময়ে হারানো জিনিস রিপোর্ট করেছেন—এ সমস্ত তথ্য পাওয়া যাবে এই ইনডেক্সে।

এ বছর ঈদের মৌসুমে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি জিনিসপত্র ভুলে ফেলে রেখে গেছেন। বেশিরভাগ মোবাইল ফোন ও ক্যামেরা ফেলে রেখে আসার ঘটনাটি ঘটেছে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে।

গত বছর বাংলাদেশ জুড়ে যাত্রীদের ভুলে যাওয়া জিনিসের তালিকায় প্রথম দু’টি স্থানে ছিল ফোন এবং ব্যাগ। তালিকায় এর পরেই ছিল ওয়ালেট, হেডফোন ও কাগজপত্র। বাংলাদেশীরা উবারে এরকম সাধারণ জিনিসপত্র যেমন ভুলে ফেলে রেখে গেছেন, তেমনি ভুলে রেখে গেছেন ল্যাপটপের মতো প্রয়োজনীয় বস্তুও।

উবারের বাংলাদেশ ও পূর্ব ভারত প্রধান আরমানুর রহমান বলেন, “চলার পথে গাড়িতে কিছু হারিয়ে ফেলার দুঃখজনক অনুভূতির সাথে আমরা সবাই পরিচিত। প্রত্যেক যাত্রীর ব্যক্তিগত জিনিসপত্রের গুরুত্ব আমরা বুঝি। তাই তাদের একটি সুন্দর অভিজ্ঞতা প্রদানে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। হারানো জিনিস খুঁজে পেতে উবারের কিছু ইন-অ্যাপ অপশন আছে। এ ব্যাপারে যাত্রীদের জানানোর জন্য লস্ট অ্যান্ড ফাউন্ড ইনডেক্স একটি চমৎকার উপায়। যাত্রীদের বলতে চাই, গাড়ি থেকে নামার আগে সব জিনিসপত্র সাথে নিয়ে নামতে ভুলবেন না। যদি ভুল করে কিছু ফেলেও যান, জানবেন যে আপনাকে সাহায্য করতে আমরা সবসময় প্রস্তুত।”

Reneta

উবার লস্ট অ্যান্ড ফাউন্ড ইনডেক্স-২০২৩ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, যাত্রীদের ভুলে যাওয়া তালিকার মধ্যে প্রথম পাঁচটি হলো মোবাইল, ব্যাগ, ওয়ালেট, হেডফোন ও কাগজপত্র। এছাড়া গত বছরের ৬ আগস্ট, ১৬ ডিসেম্বর এবং ২০২৩ সালের ৬ মার্চ, ২২ এপ্রিল এবং ২৩ এপ্রিলের দিনগুলোতে সবচেয়ে বেশি সংখ্যক জিনিস ভুলে রেখে গেছে উবার যাত্রীরা।

প্রতিবেদনে দিনভিত্তিক কোন কোন জিনিস বেশি হারিয়েছে সেটিও দেখানো হয়েছে। এর মধ্যে যাত্রীরা মোবাইল ফোন/ক্যামেরা বেশি হারিয়েছেন শুক্র, শনি ও বুধবার। হেডফোন বেশি হারিয়েছেন সোমবার। যাত্রীরা ওয়ালেট/কার্ড হোল্ডার বেশি হারিয়েছেন রবি ও মঙ্গলবার এবং ল্যাপটপ বেশি হারিয়েছেন বৃহস্পতিবার।

সময়ভিত্তিক তথ্যে বলা হয়েছে, সকাল ৯টায়, দুপুর ১টায় এবং বিকাল ৪টায় বাংলাদেশের উবার যাত্রীদের জিনিসপত্র হারানোর হার বেশি।

উবারে জিনিস ফেলে রেখে গেলে উদ্ধারের উপায়
গাড়িতে ফেলে যাওয়া কোনো জিনিস উদ্ধারের সবচেয়ে কার্যকর উপায় হলো চালককে কল করা। কীভাবে করবেন, জেনে নিন:
১। “ইয়োর ট্রিপস” অপশনে ট্যাপ করুন এবং যে ট্রিপে আপনার জিনিসটি হারিয়ে গেছে তা সিলেক্ট করুন
২। নিচে স্ক্রল করে “ফাইন্ড লস্ট আইটেম” অপশনে ট্যাপ করুন
৩। “কন্ট্যাক্ট ড্রাইভার অ্যাবাউট আ লস্ট আইটেম” অপশনে ট্যাপ করুন
৪। স্ক্রল করে নিচে নামুন এবং আপনার সাথে যোগযোগ করা যাবে এমন একটি ফোন নম্বর লিখুন। সাবমিট অপশনে ট্যাপ করুন।
৫। যদি নিজের ফোন হারিয়ে যায় তাহলে আপনার বন্ধুর ফোন নম্বর ব্যবহার করুন (এর জন্য আপনাকে কম্পিউটার বা বন্ধুর ফোন থেকে নিজের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে)।
৬। আপনার ফোন বেজে উঠবে এবং আপনার চালকের মোবাইল নম্বরের সাথে আপনাকে সরাসরি যুক্ত করে দেওয়া হবে।
৭। যদি চালক ফোন ধরেন এবং নিশ্চিত করেন যে আপনার জিনিসটি পাওয়া গেছে, সেটি ফিরিয়ে নিতে উভয়ের জন্য সুবিধাজনক একটি সময় ও স্থান নির্বাচন করুন।
৮। যদি চালকের সাথে যোগাযোগ করতে না পারেন, আপনার হারানো জিনিসটির বিস্তারিত বর্ণনা এবং আপনার সাথে যোগাযোগের উপায় জানিয়ে চালককে একটি ভয়েসমেইল পাঠিয়ে রাখুন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উবার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত: উদ্ধার কাজ নিয়ে যা জানা গেল

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT