চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা সর্বকালের সর্বোচ্চ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০২৩
- সেমি লিড, শিক্ষা
A A
নিউ ইয়র্ক শহরের আকাশে উড়ন্ত মার্কিন পতাকা ও স্ট্যাচু অফ লিবার্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা সর্বকালের সর্বোচ্চ। দেশটিতে শুধুমাত্র ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে নতুন যুক্ত বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ৫৬৩ জন। যা গত শিক্ষাবর্ষের তুলনায় ২৮ শতাংশ বেশি বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।

মঙ্গলবার ১৪ নভেম্বর ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক ছাত্র পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান বিশ্বে ১৩তম।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে ওপেন ডোরস রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জ নামক প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি স্নাতক পর্যায়ের শিক্ষার্থীর সংখ্যা গত বছরের চেয়ে প্রায় ৫০ শতাংশ বেড়েছে। চলতি শিক্ষাবর্ষে দু’হাজার ৫০০ শিক্ষার্থী স্নাতক এবং সংশ্লিষ্ট ডিগ্রিতে ভর্তি হয়েছেন। প্রায় ১০ হাজার বাংলাদেশি স্নাতক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়ন করছেন। এতে যুক্তরাষ্ট্রে স্নাতক শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বিশ্বে সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ।

গত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ৩০০ শতাংশ বেড়েছে। ২০১১-২০১২ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য গিয়েছিলেন তিন হাজার ৩১৪ জন শিক্ষার্থী। এই সংখ্যা বর্তমান শিক্ষাবর্ষে বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৬৩ জন।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ব্যুরো এবং ইন্টারন্যাশনাল এডুকেশন ইন্সটিটিউট যৌথভাবে বার্ষিক ওপেন ডোরস রিপোর্ট প্রকাশ করে থাকে। এই প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো ও প্রি-একাডেমিক ইনটেনসিভ ইংলিশ প্রোগ্রামে ভর্তি হওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা নথিভুক্ত করা হয়।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। মোট শিক্ষার্থীর সংখ্যা কোভিড- মহামারির আগের পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের দ্রুততম বৃদ্ধির হার গত চার দশকের মধ্যে সর্বোচ্চ।

Reneta

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেন, আরও বেশি সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থীর উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রকে বেছে নেওয়ায় আমরা উচ্ছ্বসিত। বাংলাদেশি শিক্ষার্থীরা যুগান্তকারী গবেষণায় জড়িত হওয়া থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্পাসের জীবনকে সমৃদ্ধ করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসজুড়ে দুর্দান্ত সাফল্য অর্জন করে চলেছে।

যুক্তরাষ্ট্র দূতাবাস ইন্টারন্যাশনাল এডুকেশন উইক ২০২৩ উদযাপন উপলক্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষার আবেদন প্রক্রিয়া, বিভিন্ন ধরনের একাডেমিক কার্যক্রম, তহবিল/ বৃত্তির সুযোগ এবং যুক্তরাষ্ট্র সরকারের স্পন্সর করা একাডেমিক ও পেশাদার বিনিময় কার্যক্রম সংক্রান্ত কয়েকটি ভার্চুয়াল ও সশরীরে উপস্থিত থেকে তথ্য জানার অধিবেশন আয়োজন করেছে।

এডুকেশনইউএসএ, যুক্তরাষ্ট্র সরকারের ৪৩০টিরও বেশি পরামর্শ কেন্দ্রের এক বৈশ্বিক নেটওয়ার্ক যার মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার সেই দেশে পড়তে যেতে ইচ্ছুকদের যুক্তরাষ্ট্রে অধ্যয়ন সংক্রান্ত সঠিক, সাম্প্রতিক ও সর্বশেষ এবং বিস্তারিত তথ্য দিয়ে থাকে।

এডুকেশনইউএসএ বাংলাদেশের বিভিন্ন স্থানে পরামর্শ কেন্দ্রের মাধ্যমে যুক্তরাষ্ট্রে অধ্যয়নের সুযোগ সম্পর্কে বিভিন্ন দরকারি তথ্য বিনামূল্যে দিয়ে থাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীযুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী বেড়েছে ২৮%
শেয়ারTweetPin

সর্বশেষ

ছয় বছরের নতুন চুক্তিতে রিয়ালেই থাকছেন ভিনিসিয়াস

আগস্ট ৭, ২০২৬

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫

আগস্ট ৭, ২০২৬

হুথি হামলায় ইয়েমেনে ৩০ সেনা নিহত

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ছুটির দিনে কেন দেখবেন এই সিনেমাগুলো?

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণ ও স্বর্ণের দাম নিয়ে নীতিমালায় কী থাকছে?

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT