চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাটি ছাড়া মহাকাশে কৃষি কাজের গবেষণায় বাংলাদেশী ছাত্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৬ পূর্বাহ্ণ ০৭, অক্টোবর ২০২৪
তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ
A A
মাটি ছাড়া মহাকাশে কৃষি কাজের গবেষণায় বাংলাদেশী ছাত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মহাকাশ গবেষণা সংস্থা নাসার ‘লা টেক বায়োমাস’ দল মহাকাশে উদ্ভিদ জন্মানোর অনন্য উপায় নিয়ে গবেষণা করছে। আর এই দলটিতে রয়েছে লুইসিয়ানা টেক ইউনিভার্সিটির কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্সের বাংলাদেশী পিএইচডি ছাত্র তারিকুজ্জামান। দলটি মানুষের মূত্র ব্যবহার করে মাটি ছাড়া মহাকাশে কৃষি চাষের সম্ভাবনা দেখছে। 

বায়োমাস এই গবেষক দলটির নেতৃত্বে রয়েছেন ডা. জোয়ান লিনাম। দলটি পুষ্টির উত্স হিসেবে মানুষের বর্জ্য, বিশেষত প্রস্রাব ব্যবহার করে কীভাবে মাটি ছাড়া ফসল চাষ করা যায় তা নিয়ে গবেষণা করছে। আর এতে সফলতার মুখ দেখছেন বলেও জানান তারা।

গবেষক দল জানায়, তাদের গবেষণায় কৃত্রিম প্রস্রাবের সাথে উদ্ভাবিত গাছপালাকে প্রচলিত পুষ্টির সাথে তুলনা করা হয়। তারা সরাসরি ‘ঝিল্লি দ্রবীভূতকরণ’ নামে একটি পদ্ধতি ব্যবহার করছে, যা প্রস্রাবকে বাষ্পে রূপান্তরিত করে এবং ঘনীভূত করে, পরে তা সার হিসেবে ব্যবহার করা যেতে পারে। এই উদ্ভাবনী কৌশলটি মহাকাশ মিশনের সময় মানুষের বেঁচে থাকা এবং স্থায়িত্ব নিশ্চিত করার জন্য চিন্তা করা হচ্ছে। আগামী ছয় বছরের মধ্যে এটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলেও জানান তারা।

লুইসিয়ানা টেক ইউনিভার্সিটির কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্সের এই বায়োমাস গবেষণা দলে রয়েছে ড. জোয়ান লিনাম, ড. আমির ইকবাল এবং পিএইচডি ছাত্র তারিকুজ্জামান। তারা মূলত মাটি ছাড়া ফসল ফলানোর জন্য নতুন পদ্ধতি অন্বেষণ করছেন৷ এই পদ্ধতিটি মহাকাশ গবেষণার জন্য এবং পৃথিবীর বাইরে আবাস স্থাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই পরীক্ষার দীর্ঘমেয়াদী উদ্দেশ্য হলো নভোচারীদের চাঁদের পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করা উল্লেখ করে জোয়ান লিনাম বলেন, সব ঠিকঠাক থাকলে এই কৌশলগুলো ছয় বছরের মধ্যে মহাকাশে স্থাপন করা যেতে পারে।

তারিকুজ্জামান বলেন, এটি সফল হলে বর্জ্যকে ব্যবহারযোগ্য এবং টেকসই পণ্যে পরিণত করা বিশ্বকে আরও সবুজ ও পরিচ্ছন্ন করে তুলবে। এটি অবিশ্বাস্যভাবে সুদূরপ্রসারী প্রভাবসহ একটি ফলপ্রসূ প্রকল্প হিসেবেও মনে করেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারিকুজ্জামানবাংলাদেশী ছাত্রমাটি ছাড়া মহাকাশে কৃষি চাষমানুষের মূত্র ব্যবহার করে কৃষি
শেয়ারTweetPin

সর্বশেষ

যমুনা সেতু এলাকায় হবে ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

আগস্ট ৪, ২০২৬

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬

আগস্ট ৪, ২০২৬

বিরোধী দল এখনো নাম দেয়নি, ১২ সদস্য নিয়ে বসছে সংবিধান সংশোধন কমিটি

আগস্ট ৪, ২০২৬

আব্দুল্লাহর সেঞ্চুরি-বাবরের ৮৬, ব্যাটে নির্ভার পাকিস্তান

আগস্ট ৪, ২০২৬

পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT