চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিংবদন্তীদের সাথে ওমানে এক মঞ্চে বাংলাদেশের চার তারকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A
ওমানে এক মঞ্চে বাংলাদেশের চার তারকা শিল্পী ও তারকারা. Channel i News - চ্যানেল আই নিউজ

ওমানের রাজধানী মাসকটে বসতে যাচ্ছে জমজমাট মাল্টি-কনসার্ট। যেখানে দক্ষিণ ভারতের কিংবদন্তী সংগীত ব্যক্তিত্ব ইলিয়ানারাজা, পাকিস্তানি বংশোদ্ভূত রাহাত ফতেহ আলী খান ও বলিউডের সুনিধি চৌহানরা গান করবেন। 

আরব বিশ্বের সবচেয়ে নামকরা শিল্পী আয়েদ ইউসুফও তার দল নিয়ে গাইবেন। মধ্যপ্রাচ্যের নামী এই কনসার্টে বাংলাদেশে থেকে আমন্ত্রণ পেয়েছেন চার তারকা।

তার হলেন সুপারস্টার শাকিব খান, শিল্পী ইমরান মাহমুদুল, আঁখি আলমগীর ও ন্যানসি। ওমান অটোমোবাইলস অ্যাসোসিয়েশনের আয়োজনে মাসকট এরিনা প্রাঙ্গনে ‘মাসকট বিটস মিউজিক এন্ড কালচার ফেস্টিভাল’-এ আগামী ৪ মার্চ তারা সেখানকার মঞ্চ মাতাবেন।

ওমানের শীর্ষস্থানীয় গণমাধ্যম ওমান অবজারভার এমন তথ্য জানিয়ে প্রতিবেদনে লিখেছে, প্রায় ৮০ ফুট চওড়া স্টেজ ও সর্বাধুনিক ইমইজি এলইডি স্ক্রিন থাকবে এবং বিশ্বের সর্বাধুনিক সাউন্ড সিস্টেম থাকবে। পূর্ণ নিরাপত্তায় এই কনসার্টে উপস্থিত থাকবেন ২০ হাজার দর্শক!

মাসকট বিটস হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ইন্টারন্যাশনাল মানের শিল্পীদের নিয়ে প্রাচ্যের সবচেয়ে ইমপ্রেসিভ লাইন আপ-এর কনসার্ট।

২ মার্চ এই ফেস্টিভ্যালের শুভ সূচনা করবেন সৌদির ইউসুফ। ভারতীয় সংগীতের কিংবদন্তী ওস্তাদ ইলাইয়ারাজা ৩ মার্চ প্রথমবারের মতো ওমানে পারফর্ম করবেন। ৪ মার্চ থাকবে শাকিব খানের পারফর্ম। একশো ত্রিশ জনের মতো শিল্পী তার সঙ্গে স্টেজে থাকবেন।

একে একে গাইবেন ইমরান, আঁখি আলমগীর ও ন্যানসি। বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান গাইবেন ১০ মার্চ। পরদিন সমাপনি দিনে (১১ মার্চ) মঞ্চ মাতাবেন কিংবদন্তি শিল্পী রাহাত ফতেহ আলী খান।

ওমান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের বোর্ড সদস্য ব্রিগেডিয়ার জামাল বিন সাইদ আল তাইয়ের পৃষ্ঠপোষকতায় মাস্কট বিটস মাল্টি-কনসার্ট মিউজিক অ্যান্ড কালচার ফেস্টিভ্যালের প্রথম সংস্করণ অনুষ্ঠিত হচ্ছে।

ওমান অবজার্ভারে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওমানের লাইভ এন্টারটেইনমেন্ট ইতিহাসে একটি মাইলফলক হতে যাচ্ছে এই মাল্টি কনসার্ট। ইভেন্টের অনন্য দিক হল বিশ্বব্যাপী তারকাদের এক ছত্রছায়ায় এনে প্রতিভাকে তুলে ধরা।

অনুষ্ঠানে অংশ নিতে ২ মার্চ ওমানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন ইমরান। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, চার দেশের মাল্টি সুপারস্টারস শিল্পীরা এতে অংশ নেবেন। বাংলাদেশ থেকে শাকিব ভাই, আমি, ন্যানসি ও আঁখি আপারা যাচ্ছি।

তিনি বলেন, কনসার্ট নিয়ে যেমন উচ্ছ্বসিত লাগছে তেমনি ভালো লাগছে এই প্রথম শাকিব ভাইয়ের সঙ্গে দেশের বাইরে এতো বড় আয়োজনে যাচ্ছি। চারদেশ মিলিয়ে মাল্টি কনসার্ট এই উদ্যোগটি আশা করি জমে যাবে।

ট্যাগ: আখি আলমগীরইমরানওমানকিংবদন্তীন্যানসিপাকিস্তানবাংলাদেশভারতরাহাত ফাতেহ আলী খানলিড বিনোদনশাকিব খানশিল্পীসুনিধি চৌহান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের ফুটবল খেলার উন্নয়নে আর্জেন্টিনার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী

পরবর্তী

বঙ্গবন্ধুর জীবন নিয়ে সাজানো ভ্রাম্যমাণ রেল জাদুঘরে দর্শনার্থীদের ভিড়

পরবর্তী
বঙ্গবন্ধুর জীবন নিয়ে সাজানো ভ্রাম্যমাণ রেল জাদুঘরে দর্শনার্থীরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর জীবন নিয়ে সাজানো ভ্রাম্যমাণ রেল জাদুঘরে দর্শনার্থীদের ভিড়

ছবি: রাজধানীর বলাকা সিনেমা হল

মার্চের প্রথম দিনে ৬৪ জেলায় ‘ইতি তোমারই ঢাকা’

সর্বশেষ

‘টক্সিক’ দেখে দর্শক বলছেন ‘তিন ঘণ্টার যন্ত্রণা’!

আগস্ট ২৬, ২০২৬
স্থানীয় শিল্পী ও তরুণ প্রতিভাদের সঙ্গীতে দর্শক-শ্রোতারা ফিরে যান বাংলাদেশের মেঠোপথ আর নদীর কলতানে

লালন, হাসন, করিমদের গানে ডালাসে শেকড়ের উৎসব

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬

পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির গর্ব: প্রথম প্রজন্মের ডাক্তার মন্জিল দিগন্ত

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT