জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের কথা স্মরণ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, তারা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
আজ ১৫ মার্চ শনিবার সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘের নতুন ভবনে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি একথা বলেন। বাংলাদেশের বর্তমান নেতৃত্বের প্রশংসা করে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ নিয়েও আলোচনা করেন তিনি, সন্তোষ প্রকাশ করেন গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার মতো সংস্কার প্রচেষ্টার।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, বাংলাদেশ যে কঠিন পরিস্থিতিতে বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে, সেই উদার উদ্যোগকে সম্পূর্ণভাবে সমর্থন করা উচিত বিশ্ব সম্প্রদায়ের।
দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে গোলটেবিল আলোচনায় যোগ দেন গুতেরেস। তরুণ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠক করার কথা রয়েছে। বিকেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।







