প্রবাস সংবাদ

কুয়েতে বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের আনন্দ আড্ডা

কুয়েতে বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের আনন্দ আড্ডার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতে বাংলাদেশি সাংবাদিক ও গণমাধ্যম কর্মীরা একত্রিত হয়ে আড্ডা দিচ্ছেন, আলোচনা ও হাসি-মজার মধ্যে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

স্যাটেলাইট টেলিভিশন বাংলাটিভির নবম বর্ষে পদার্পণ উপলক্ষে কুয়েতে আনন্দ আড্ডার আয়োজন করেছে বাংলাটিভি দর্শক ফোরাম।

শুক্রবার (৩০ মে) কুয়েত সিটির রাজবাড়ি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাটিভি দর্শক ফোরাম, কুয়েত এর সভাপতি আব্দুল হাই মামুন।

বাংলাটিভির বিশেষ প্রতিনিধি ও উপস্থাপক আ হ জুবেদ এর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, বিশিষ্ট প্রবাসী সংগঠক ফয়েজ কামাল,আব্দুল হাই ভুইয়া, মিঠুন সেলিম, মোঃ ফরিদ উদ্দিন, মানিক মোল্লা,বিমল কান্তি রায়, মনিরুজ্জামান রজু, বাবুল দাস,সুরুক মিয়া,কামাল হোসেন,তোফাজ্জল হোসেন,নাসের উদ্দিন খোকন, আব্দুস সালেহ,কায়েস আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, প্রবাসী সাংবাদিক যথাক্রমে, আল আমিন রানা, হেব্জু মিয়া, আহাদ আম্বিয়া খোকন, আলাল আহমদ,জিসান মাহমুদ, সেলিম হাওলাদার, আবু বক্কর সিদ্দিক পাবেলসহ আরও অনেকে।

অনুষ্ঠানে কেক কেটে বাংলাটিভির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পাশাপাশি বাংলাটিভিতে প্রচারিত আ হ জুবেদ এর উপস্থাপনায় “প্রবাসে বাংলার মুখ” টকশোতে ভার্চুয়ালি যোগ দেওয়া অতিথিদের প্রশংসা পত্র ও জনতা গ্রুপের পক্ষ হতে গিফট প্রদান করা হয়।

প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বাংলাটিভিতে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠানের কথা তুলে ধরে অতিথিরা বাংলাটিভির ভূয়সী করেন। তারা বলেন, ‘বিশ্বজুড়ে বাংলা” স্লোগানে অগণিত দর্শকের ভালোবাসায় সিক্ত বাংলাটিভি তার আপন মহিমায় এগিয়ে যাচ্ছে।

বিষয়:কুয়েত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…