চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্তুগালে সন্ত্রাসীদের গুলিতে প্রবাসী বাংলাদেশি নিহত

হাফিজ আল আসাদহাফিজ আল আসাদ
১১:১৫ পূর্বাহ্ণ ১৪, জুন ২০২৫
প্রবাস সংবাদ
A A

ইউরোপের শান্তিপূর্ণ দেশ পর্তুগালে সন্ত্রাসীদের গুলিতে একজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মাহবুবুল আলম সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা গ্রামের বাসিন্দা।

শুক্রবার (স্থানীয় সময়) রাত ৯টার দিকে পর্তুগালের আলমাদা শহরে তার নিজস্ব মিনিমার্কেটে একদল সশস্ত্র সন্ত্রাসী প্রবেশ করে হামলা চালায়। প্রাথমিকভাবে জানা গেছে, ডাকাতির উদ্দেশ্যে হামলাটি চালানো হয়। হামলায় মাহবুবুল আলম গুরুতরভাবে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পর্তুগালে দীর্ঘদিন ধরে বসবাসরত মাহবুবুল আলম স্থানীয় বাংলাদেশি কমিউনিটির একজন পরিচিত মুখ ছিলেন। তার দোকানটি তিনি নিজেই পরিচালনা করতেন এবং তিনি ছিলেন অত্যন্ত শান্তিপ্রিয় ও বিনয়ী স্বভাবের মানুষ।

খবর পেয়ে স্থানীয় পুলিশ ও জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে পর্তুগালের বিচার বিভাগীয় পুলিশ (Polícia Judiciária) তদন্তের দায়িত্ব নেয় এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করেছে। তবে শনিবার পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

এই ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোক ও নিরাপত্তা-উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাংলাদেশিরা জানান, পর্তুগালের মতো একটি নিরাপদ দেশে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।

বাংলাদেশি কমিউনিটির একাধিক ব্যক্তি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, পর্তুগাল সরকার যেন অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে। আমরা চাই এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হোক। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

Reneta

আন্তর্জাতিক সূচকে শান্তিপূর্ণ দেশগুলোর মধ্যে পর্তুগালের অবস্থান ১২তম হলেও, সম্প্রতি নানা কারণে সহিংসতার ঘটনাগুলো বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে প্রবাসীদের মধ্যে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পর্তুগালপ্রবাসী বাংলাদেশি
শেয়ারTweetPin

সর্বশেষ

কৃষক কবির হোসেন

মারা গেছেন টাঙ্গাইলের ভাইরাল হওয়া সেই কৃষক

জুন ২৪, ২০২৬

বুদিমিরের গোলে প্রথম জয় ক্রোয়েশিয়ার

জুন ২৪, ২০২৬

ইরানের ভ্রমণ নিষেধাজ্ঞায় ছাড় দিল যুক্তরাষ্ট্র

জুন ২৪, ২০২৬

ভালো খেললে সুনাম, খারাপ করলে সময় শেষ: রোনালদো

জুন ২৪, ২০২৬

প্রথা ‘ভেঙে’ চ্যাম্পিয়নদের হাতে বিশ্বকাপ ট্রফি দেবেন ট্রাম্প

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT