চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালদ্বীপে নেপালীর ছুরিকাঘাতে প্রবাসী বাংলাদেশি আহত

মোহাম্মদ মাহামুদুল মোহাম্মদ মাহামুদুল
১১:৪৫ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
মালদ্বীপে নেপালীর ছুরিকাঘাতে আহত বাংলাদেশি, অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মালদ্বীপে নেপালী যুবকের ছুরিকাঘাতে মো. রাহিজ মিয়া (৫০) নামের এক প্রবাসী বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। আহত রাহিজ বর্তমানে মালদ্বীপের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) মালদ্বীপের রাজধানী শহর মালের মাভিয়া মাগুর থাসিরু ক্যাফেতে স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন মালদ্বীপের পুলিশ।

গুরুতর আহত প্রবাসী বাংলাদেশির মো. রাহিজ মিয়ার দেশের বাড়ি নরসিংদী জেলার রায়পুর উপজেলায়।

Banglabid

প্রত্যক্ষদর্শী ও মালদ্বীপ পুলিশের তথ্য মতে, থাসিরু ক্যাফের রাঁধুনী বাংলাদেশি রাহিজের সঙ্গে তার সহকারী হিসেবে কাজ করতেন এক নেপালী যুবক। কোনো এক বিষয় নিয়ে ওই যুবকের সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে ক্যাফের রান্নাঘরে থাকা ছুরি দিয়ে রাহিজকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন তিনি।

এসময় দু’জনই ফ্লোরে লুটিয়ে পড়ে আহত হন এবং ওই অবস্থায় দু’জনকে উদ্ধার করে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ মিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং হাসপাতালে প্রবাসী ভাইকে দেখতে গিয়েও দেখা হয়নি। কারণ তার অবস্থা আশঙ্কাজনক এবং অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন রাখা হয়েছে।

Reneta

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বললে তিনিও প্রতিবেদককে একই কথায় জানান।

বর্তমানে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী এই ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে প্রাসঙ্গিক তথ্য-প্রমাণও সংগ্রহ করে তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রবাসীপ্রবাসী বাংলাদেশি আহতমালদ্বীপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেফতার

পরবর্তী

অমর একুশে বইমেলার চতুর্থ দিন

পরবর্তী
অমর একুশে বইমেলার চতুর্থ দিন লেখকদের বই প্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

অমর একুশে বইমেলার চতুর্থ দিন

উত্তরা থানায় ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন ছাত্রকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা

সর্বশেষ

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬

‘বাংলাদেশ দারুণ ক্রিকেট দল’

আগস্ট ২১, ২০২৬

জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

শেষ জীবন পর্যন্ত মানুষ আমাকে ‘বড়ছেলে’ বলে চিনুক: অপূর্ব

আগস্ট ২১, ২০২৬

‘সবকিছুই জিততে হবে, সেটাই আশা’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT