প্রবাস সংবাদ

বিমানে ওঠার আগে কুয়েত বিমানবন্দরে বাংলাদেশির মৃত্যু

কুয়েত বিমানবন্দরে একজন ব্যক্তি শুয়ে আছেন, পাশে লাগেজ ও কাউন্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েত বিমানবন্দরে একজন ব্যক্তি শুয়ে আছেন, অন্যরা অপেক্ষা করছে, কাউন্টার ও লাগেজ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মোশাররফ হোসেন:
বাংলাদেশে ফেরার উদ্দেশে কুয়েত থেকে সকল আনুষ্ঠানিকতা শেষে ইমিগ্রেশান বোডিং পাসও সম্পন্ন করেছেন। এখন অপেক্ষা কেবল বিমানে উঠার। আর সেই মুহূর্তে স্ট্রোক করে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে মারা গেছেন দেলোয়ার হোসেন নামের এক প্রবাসী বাংলাদেশি।

শনিবার ৫ মে রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ছুটিতে যাওয়া সময় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ২১ নাম্বার গেইটে বিমানে উঠার জন্য অপেক্ষায় ছিলেন ঈদের ছুটিতে দেশে যাওয়া এই প্রবাসী।

দেলোয়ার হোসেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার এখলাসপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মৃত সিদ্দিক উল্লাহর ছেলে। তিনি দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জনক বলে জানানিয়েছেন তার স্ত্রী আকলিমা বেগম।

দেলোয়ার দীর্ঘদিন ধরে কুয়েতে কেবেদ অঞ্চলে ড্রাইভার পেশায় কর্মরত ছিলেন। তার মৃত্যুর খবর পেয়ে মৃত পরিবারের স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া। মৃত দেলোয়ার হোসেন এর স্ত্রী আকলিমা বেগম বিস্তারিত তথ্য দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিষয়:কুয়েত-বাংলাদেশ প্রবাসীর মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…