ছাদ থেকে পড়ে কাতার প্রবাসীর মৃত্যু

ছাদ থেকে পড়ে কাতার প্রবাসীর মৃত্যু, ঘটনাস্থল থেকে নেওয়া ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
নির্মাণ কাজ করতে গিয়ে তিন তলা ছাদ থেকে পড়ে কাতার অবস্থানরত আবু হানিফ নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার ২৪ এপ্রিল বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে কাতারে এ দুর্ঘটনা ঘটে।
আবু হানিফ কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বকসচৌকিদার পাড়া এলাকার রফিক আহমদের ছেলে। গত ৬ মাস আগে শ্রমিক ভিসায় কাতারে পাড়ি জমান তিনি।
জানা যায়, মাচাংয়ের উপর দাড়িয়ে বিল্ডিংয়ের নির্মাণ কাজ করছিলেন আবু হানিফ। এ সময় বাতাসে মাচাং নড়ে উঠলে তিন তলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য নুরুল আজিম জানান, কাতারে নির্মাণ কাজ করে গিয়ে আবু হানিফের মৃত্যু হয়। তার লাশ বর্তমানে কাতারের একটি হাসপাতালে রয়েছে। সব কাগজপত্র ঠিক হলে সপ্তাহ দুয়েকের মধ্যে লাশ দেশে আনা হতে পারে।






