চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ স্বীকৃতির ২৫ বছর, এমিল-সেজানরা প্যারিসে

‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ স্বীকৃতির রজতজয়ন্তী, ইউনেসকোর আমন্ত্রণে প্যারিসে বাংলাদেশের শিল্পীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪২ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A
বিশ্বব্যাপী ভাষা ও সাংস্কৃতিক প্রতিনিধিরা প্যারিসে একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের একদল সংগীতশিল্পী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর উদযাপনের অংশ হিসেবে প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরের মঞ্চে গান পরিবেশনা করবেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বলছে, এই আয়োজনে বাংলাদেশের শিল্পীদের পরিবেশনা অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকছে।

১৯৯৯ সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ইউনেসকো। ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোতে পালিত হয়ে আসছে। এ বছর এই গুরুত্বপূর্ণ স্বীকৃতির রজতজয়ন্তী উদযাপন করা হচ্ছে।

উপলক্ষ্যটি স্মরণীয় করে রাখতে ২০ ও ২১ ফেব্রুয়ারি ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে একাধিক অনুষ্ঠান ও পরিবেশনা অনুষ্ঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন এবং তিনি ভার্চুয়ালি অনুষ্ঠানে বক্তব্য দেবেন।

Banglabid

এছাড়া, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের সঙ্গে মন্ত্রী পর্যায়ের আলোচনায় অংশ নেবেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজতজয়ন্তী উদযাপনে অংশ নিতে ইসলাম উদ্দিন পালাকার, ‘কথা কও’ খ্যাত র‍্যাপার সেজান, শূন্য ব্যান্ডের ইমরুল করিম এমিল এবং নারীদের নিয়ে গঠিত আদিবাসী ব্যান্ড ‘এফ মাইনর’, পারসা মাহজাবীন, টুনটুন বাউল, জালাল, মিথুন চক্র, এবং জাহিদ নিরব মঙ্গলবার প্যারিসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

এই আয়োজনে সেজানের ‘কথা কও’ গানের সাথে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের একটি গানের ফিউশন পরিবেশন করবেন ইসলাম উদ্দিন পালাকার। অন্যদিকে পারসা মাহজাবীন টুনটুন বাউলের সাথে লালনগীতি ‘জাত গেলো’ পরিবেশন করবেন।

Reneta

বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠানে এক তরুণী গায়িকা পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ এমিল পরিবেশন করবেন ‘শোনো মহাজন’, এবং এফ মাইনর-এর কণ্ঠশিল্পী পিঙ্কি চিরান ও পারসা মাহজাবীন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটি নোয়াগরি, গারো, চাকমা ও বাংলা ভাষায় পরিবেশন করবেন। এছাড়াও ইসলাম উদ্দিন পালাকার বিখ্যাত পালাগান ‘পাষাণ মন রে’ মঞ্চস্থ করবেন।

এই আয়োজন পরিচালনা করছেন চলচ্চিত্র নির্মাতা তানিম নূর, এবং সংগীত পরিচালনা করছেন জাহিদ নিরব। পাশাপাশি, লেখক-গবেষক বদরুদ্দীন উমর ও ভাষা আন্দোলনের প্রবীণ সৈনিক তাহমিনা সালেহকে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্রও প্রদর্শিত হবে, যা পরিচালনা করেছেন তানিম নূর। এ আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে ফ্রান্সে বাংলাদেশ দূতাবাস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্যারিসমোস্তফা ফারুকীর‍্যাপারলিড বিনোদনসংগীতশিল্পীসেজান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মার্কিন সরকারের খরচ কমাতে একে অন্যের কাজে মুগ্ধ ট্রাম্প-মাস্ক

পরবর্তী

‘অন্যায়-অবিচারের শিকার খালেদা জিয়াকে প্রতীকি ক্ষতিপূরণ দেয়া উচিত’

পরবর্তী
খালেদা জিয়া হাসপাতালে ৭২ ঘণ্টা নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'অন্যায়-অবিচারের শিকার খালেদা জিয়াকে প্রতীকি ক্ষতিপূরণ দেয়া উচিত'

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা শুভকামনা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইগারদের শুভ কামনা জানালেন মাশরাফী

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT