চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৯ অপরাহ্ণ ০৭, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ২ জুন টি-টুয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠলেও এখনও নামার অপেক্ষায় বাংলাদেশ। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে আসর শুরু হতে চলেছে টিম টাইগার্সের। ‘গ্রুপ অব ডেথে’ অবস্থান বাংলাদেশের! ‘ডি’ গ্রুপে নাজমুল হোসেন শান্তদের অন্য প্রতিপক্ষ সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। সুপার এইটে খেলতে লঙ্কানদের বিপক্ষে টাইগারদের জয় অপরিহার্য।

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে শান্তর দল। সাম্প্রতিক সময়ে ফর্মে না থাকলেও বিশ্বমঞ্চে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় চন্ডিকা হাথুরুসিংহে শিষ্যদের।

লঙ্কানদের বিপক্ষে তারকা পেসার শরিফুল ইসলামকে ছাড়াই নামতে হবে বাংলাদেশকে। ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আঙুলে চোট পেয়েছেন তিনি। চোট না সারায় প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন। তবে আশার বিষয়, জিম্বাবুয়ে সিরিজের চতুর্থ ম্যাচে চোট পাওয়া তাসকিন আহমেদ ফিরতে পারেন এ ম্যাচ দিয়ে। মোস্তাফিজুর রহমান-তাসকিনের পাশাপাশি তৃতীয় পেসার হিসেবে একাদশে থাকার সম্ভাবনা রয়েছে তানজিম হাসান সাকিবের।

ওপেনিংয়ে বাংলাদেশের দুর্ভাবনা বহুদিনের। ফর্মহীনতায় ভুগছেন লিটন কুমার দাস। সৌম্য সরকারও ধারাবাহিক নন। আশা জাগানিয়া পারফর্ম করছেন তরুণ তানজিদ হাসান তামিম। তার উপর ভরসা রাখবে দল। উদ্বোধনীতে তার সঙ্গী হতে পারেন সৌম্য সরকার।

তিনে নামা অধিনায়ক শান্তও নেই ফর্মে। বিশ্বআসর দিয়ে স্বরূপে ফিরতে চাইবেন তিনি। মিডলঅর্ডারে তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদ আছেন ভরসার পাত্র হিসেবে। লোয়ার মিডলঅর্ডারে জাকের আলি অনিক দেখিয়েছেন নিজের যোগ্যতা। আর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পাশাপাশি শেখ মেহেদীও প্রভাব রাখবেন মাঠে। সবমিলিয়ে ভারসাম্য বজায় রেখে দল গঠন করার চেষ্টায় টিম টাইগার্স।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪তাসকিনবাংলাদেশ২৪লিড স্পোর্টসশান্তশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিরীহ নেতাকর্মীরা: কাদের সিদ্দিকী

আগস্ট ৬, ২০২৬
বাংলাদেশের জেলা মানচিত্র, দিগন্তের উপর কৃষি জমি ও নদী দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাছ ধরা নিয়ে ঝগড়া: বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

আগস্ট ৬, ২০২৬

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন উৎসব-২০২৬ অনুষ্ঠিত

আগস্ট ৬, ২০২৬

গালি খাওয়া তো আমার একটা নিয়তি: মোস্তফা সরয়ার ফারুকী

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT