চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক সেশন অবিচ্ছিন্ন থেকে বিরতিতে উইলিয়ামস-ওয়েলচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথম সেশনে দুই উইকেট তুলেছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনে কোনো সাফল্যের দেখা পায়নি নাজমুল হোসেন শান্তর দল। নিক ওয়েলচ ও শন উইলিয়ামস অবিচ্ছিন্ন থেকে পার করেন পুরো সেশন।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। চা বিরতি আগে ২ উইকেটে ১৬১ রান তুলেছে রোডেশিয়ানরা। নিক ওয়েলচ ৫৪ রানে এবং শন উইলিয়ামস ৫৫ রানে ব্যাট করছেন।

প্রথম সেশন শেষে ২৮ ওভার ব্যাট করে ২ উইকেটে ৮৯ রান তোলে জিম্বাবুয়ে। নিক ওয়েলচ ৩২ রানে এবং শন উইলিয়ামস ৬ রানে শেষ করেছিলেন। মধ্যাহ্ন বিরতির পর নেমে আরও ২৮ ওভার ব্যাট করেছেন দুজনে। যোগ করেন আরও ৭২ রান। ফিফটি করেছেন দুজনই। ওয়েলচ ১০৭ বলে ফিফটি করার পর উইলিয়ামস ১১৪ বলে পঞ্চাশ পার করেন। এপর্যন্ত ২২৭ বল মোকাবেলা করে ৮৯ রানের জুটি গড়েছেন দুজনে।

সকালে প্রথম সাফল্য পেতে বাংলাদেশের অপেক্ষা করতে হয় নবম ওভার পর্যন্ত। ৮.২ ওভারে দলীয় ৪১ রানে ব্রায়ান বেনেটকে ফেরান বাংলাদেশের ১০৭তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হওয়া তানজিম সাকিব। বেনেট ৩৩ বলে ২১ রান করেন।

১৯তম ওভারে দ্বিতীয় সাফল্য পায় বাংলাদেশ। দলীয় ৭২ রানে বেন কারেনকে বোল্ড করেন তাইজুল ইসলাম। কারেন ৫০ বলে ২১ রান করেন। পরে শন উইলিয়ামসকে নিয়ে প্রথম সেশন পার করেন নিক ওয়েলচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম টেস্টতানজিম সাকিববাংলাদেশ-জিম্বাবুয়েলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন হতে পারে: নাহিদ ইসলাম

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT