চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেরিতে শুরু-আগেভাগে শেষ, ১১২ রানের লিড শান্তদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করে, উইকেটের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট থেকে: জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন ভেস্তে গেছে বৃষ্টিতে। দ্বিতীয় সেশনে খেলা গড়ালে লিড পায় বাংলাদেশ। যদিও হারিয়েছে চার ব্যাটারকে। তৃতীয় সেশনে কিছুটা সময় খেলা চলার পর দেখা দেয় আলোকস্বল্পতা। তাতে শেষ হয় দিনের খেলা। তৃতীয় দিন শেষে ১১২ রানের লিড পেয়েছে বাংলাদেশ।

বৃষ্টি বাধা পেরিয়ে মঙ্গলবার তৃতীয় দিন দুপুর একটায় গড়ায় খেলা। সন্ধ্যা ৬টা পর্যন্ত খেলা হওয়ার কথা ছিল। বিকেল ৪টা ৪০ মিনিটে আলোকস্বল্পতার কারণে খেলা থামিয়ে দেন দুই আম্পায়ার। যদিও সাড়ে তিনটার পর থেকে ফ্লাডলাইটের আলোতে চলছিল খেলা। ক্রিকেটাররা চলে যান ড্রেসিংরুমে। পরে আম্পায়ার ও ম্যাচ রেফারি অপেক্ষা করেন ২৩ মিনিট। আলোর উন্নতি না হওয়ায় দিনের খেলার শেষ ঘোষণা হয় সেখানেই।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ, প্রথম ইনিংসে ৬১ ওভারে ১৯১ রানে থামে। জবাবে ৮০.২ ওভার ব্যাট করে ২৭৩ রানে থামে জিম্বাবুয়ের প্রথম ইনিংস। ৮২ রানের পিছিয়ে থেকে ব্যাটে নেমে দ্বিতীয় দিনের শেষ বেলায় ১ উইকেটে ৫৭ রান তোলে টাইগাররা। তৃতীয় দিনে ব্যাটে নেমে ৫৭ ওভার খেলে ৪ উইকেটে ১৯৪ রান তুলেছে বাংলাদেশ।

Banglabid

১১২ রানের লিড নিয়ে চতুর্থ দিন ব্যাটে নামবেন নাজমুল হোসেন শান্ত ও জাকের আলি অনিক। শান্ত ৬০ রানে এবং জাকের ২১ রানে অপরাজিত আছেন।

বৃষ্টি বাধা কাটিয়ে তৃতীয় দিন নির্ধারিত সময়ের তিনঘণ্টা পর দুপুর একটায় খেলা শুরু হয়। দিনের ষষ্ঠ ওভারে মাহমুদুল হাসান জয় ফিরে যান। ৩৩ রান করেন এ ওপেনার। তৃতীয় উইকেটে শান্তকে নিয়ে ৬৫ রান যোগ করেন মুমিনুল। ১৩৮ রানে মুমিনুল ফিরে গেলে জুটি ভাঙে। ৪৭ রান করেন তিনি।

এরপর মুশফিকুর রহিম ব্যাটে নেমে আবারও হতাশ করেছেন। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ৪ রানে ফিরে গেছেন। মুশফিক ফেরার পর চা বিরতিতে যায় দুদল। বিরতির পর জাকের-শান্ত মিলে যোগ করেন ৩৯ রান।

Reneta

রোডেশিয়ানদের ব্লেসিং মুজারাবানি ৩ উইকেট ও ভিক্টর নিয়াউচি একটি উইকেট নিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিম্বাবুয়েবাংলাদেশ-জিম্বাবুয়েমুমিনুললিড স্পোর্টসশান্তসিলেট টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

গুগল-মেটা-টিকটকের কাছ থেকে বাংলাদেশে বিনিয়োগ প্রস্তাব

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের ‘সুনির্দিষ্ট প্রক্রিয়া ও শর্ত’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অর্থ বরাদ্দ বাড়ছে, বিটিভি নিয়ে নানা পরিকল্পনা

আগস্ট ৮, ২০২৬

৯ বছর পর ম্যানসিটিতে ফিরছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসির ফল প্রকাশ তারিখ কি আবার বদলাচ্ছে?

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT