ক্রিকেট

বাংলাদেশ দলকে বড় অঙ্কের জরিমানা

বাংলাদেশ ক্রিকেট দল মাঠে, খেলোয়াড়রা হতাশ ও উদ্বিগ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে, কিছু খেলোয়াড় হতাশ ও উদ্বিগ্ন, অন্যরা প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে বাংলাদেশকে। রোববার হারারেতে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে ব্যর্থ হয়েছিলেন তামিমরা। ২ ওভার পিছিয়ে থাকায় ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা দিতে হচ্ছে খেলোয়াড়দের।

মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে।

আগে ব্যাট করে ৫০ ওভারে ২৯০ রান করেছিল বাংলাদেশ। জিম্বাবুয়ে সে লক্ষ্য টপকে যায় ৪৭.৩ ওভারের মধ্যেই। তবে বাংলাদেশ পিছিয়ে ছিল ২ ওভার।

বুধবার হারারেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। সিরিজ হেরে যাওয়া বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ।

বিষয়:আইসিসি তামিম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…