চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় পর্দায় ‘মাস্তুল’, প্রতিদিন ১৩টি শো!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২১ অপরাহ্ণ ১৭, জুলাই ২০২৬
বিনোদন
A A
‘মাস্তুল’ ছবির দৃশ্যে ফজলুর রহমান বাবু

‘মাস্তুল’ ছবির দৃশ্যে ফজলুর রহমান বাবু

দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) থেকে রাজধানী ও নারায়ণগঞ্জের পাঁচটি আধুনিক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

মুক্তির প্রথম সপ্তাহেই পাঁচটি প্রেক্ষাগৃহ মিলিয়ে প্রতিদিন মোট ১৩টি শো পাচ্ছে চলচ্চিত্রটি, যা স্বাধীন ধারার একটি বাংলা সিনেমার জন্য ইতিবাচক সূচনা হিসেবে দেখছেন নির্মাতা।

মুক্তিকে ঘিরে নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান বলেন, মাল্টিপ্লেক্সগুলোতে একই সময়ে ক্রিস্টোফার নোলানের নতুন হলিউড চলচ্চিত্র চললেও ‘মাস্তুল’-এর শো সংখ্যা সন্তোষজনক। তাঁর মতে, স্বাধীন ধারার একটি চলচ্চিত্র হিসেবে এটি আনন্দের খবর।

তিনি আরও বলেন, বাংলা সিনেমার বর্তমান মন্দা বাজারেও ‘মাস্তুল’-এর ওপর আস্থা রাখায় সংশ্লিষ্ট প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের প্রতি তিনি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ।

রাজধানীর স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা), স্টার সিনেপ্লেক্স (নারায়ণগঞ্জ), যমুনা ব্লকবাস্টার, লায়ন্স সিনেমা এবং নারায়ণগঞ্জ সিনেস্কোপে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি।

এর আগে ধানমন্ডির রাশিয়ান কালচারাল সেন্টারে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে চলচ্চিত্রটি দেখে দেশের চলচ্চিত্র, সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনের বিশিষ্টজনেরা এর নির্মাণশৈলী, অভিনয় এবং বিষয়বস্তুর প্রশংসা করেন। নদী ও বন্দরকেন্দ্রিক প্রান্তিক মানুষের জীবনকে সংবেদনশীলভাবে বড় পর্দায় তুলে ধরার জন্য নির্মাতা বিশেষভাবে প্রশংসিত হন।

Reneta

‘মাস্তুল’ এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনেও সাড়া ফেলেছে। ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়ে সিনেমাটি ‘স্পেশাল মেনশন’ সম্মাননা অর্জন করে। এছাড়াও বেশ কয়েকটি উৎসবে প্রদর্শীত ও প্রশংসিত হয়েছে সিনেমাটি।

চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে একটি জ্বালানিবাহী তেলের ট্যাংকারের বৃদ্ধ পাচক মকবুল এবং বন্দর এলাকার পথশিশু নূরাকে ঘিরে। তাদের সম্পর্কের মধ্য দিয়ে উঠে এসেছে নদী ও বন্দরনির্ভর মানুষের জীবন, একাকীত্ব, মানবিক টানাপোড়েন, ক্ষমতার দ্বন্দ্ব এবং টিকে থাকার সংগ্রাম।

মকবুল চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসানসহ আরও অনেকে।

‘সিনেমাকার’ প্রযোজিত চলচ্চিত্রটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রচারণায় রয়েছে টঙঘর টকিজ। ওটিটি পার্টনার আইস্ক্রিন এবং টেলিভিশন পার্টনার চ্যানেল আই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টোফার নোলানটঙঘর টকিজনোলানমাস্তুলমোহাম্মদ নূরুজ্জামানলিড বিনোদনস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বকাপে আলো ছড়ানো তরুণদের গল্প, মেসির পাশাপাশি নজর কাড়ছেন ইয়ামাল বেলিংহামরা

পরবর্তী

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

পরবর্তী
ছবি: প্রতিনিধি

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT