চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাচ মিস একদিন হারের কারণ হয়ে ধরতই: তামিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৬ পূর্বাহ্ণ ০৬, আগস্ট ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

‘আমি সব সময়ই বলি, হারের পর অনেক কিছুর দিকেই আঙুল তোলা যায়। কিন্তু এই কথাগুলো আমি জিতে এসেও অধিনায়ক হিসেবে বলতাম। জেতার পরও আমি সব সময় বলি, এটা ভুলে গেলে হবে না যে আমরা কী কী জায়গায় ভুল করেছি। আজকের দিনটা দারুণ একটা উদাহরণ—এত দিন যে আমরা ক্যাচ ফেলে, বাজে ফিল্ডিং করেও জিতেছি, একদিন না একদিন এটা আপনাকে এসে ধরতই। আজকেই সেই দিনটা।’

৩০৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে নয় বছর পর হেরেছে বাংলাদেশ। জঘন্য ফিল্ডিংকেই হারের জন্য দায়ী করে এভাবেই নিজের প্রতিক্রিয়া জানান অধিনায়ক তামিম ইকবাল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমি প্রতিদিন ফিল্ডিং নিয়ে একটা কথাই বলি। অনেক ক্যাচ আমরা মিস করছি। কোনো না কোনো দিন তো এটা হারের কারণ হতোই। আমরা আগে দুই-তিনটা ক্যাচ ছেড়েও আগে ম্যাচ জিতে গিয়েছি। এমন উইকেটে আপনি যখন ৪টি (মূলত তিনটি) ক্যাচ ফেলবেন, তাহলে বেশি ম্যাচ জিতবেন না। আমাদের সুযোগ ছিল, সেগুলো কাজে লাগাতে পারিনি।’

শুধু ক্যাচ ধরতে না পারাই নয়, লাল-সবুজের দলের গ্রাউন্ড ফিল্ডিংটাও ছিল বেশ দৃষ্টিকটু। সোজাসুজি আসা বলও ফিল্ডাররা ধরতে না পারার মতো হাস্যকয় ভুল একাধিকবার হয়েছে। বিষয়টি নিয়ে বেশ হতাশ টাইগারদের ওয়ানডে অধিনায়ক।

‘অনেক সহজ রান দিয়েছি। এই মাঠে ২ রান হবে। কারণ, এক পাশটা বিশাল। এটা নিয়ে আমি বেজার নই। কিন্তু সহজ যে সুযোগগুলো সহজেই ডট বল হতে পারতো, সেগুলো থামাতে পারলে আমরা আরও চাপ তৈরি করতে পারতাম। এগুলো অবশ্যই কষ্ট দেয়।’

স্কোরবোর্ডে আরও বেশি রান ওঠানো দরকার ছিল বলেই তামিম মনে করেন। তার ভাষ্য, ‘আমার কাছে যেটা মনে হয় যে পরিস্থিতিতে আমরা ব্যাটিংয়ে ছিলাম, তাতে অবশ্যই ১৫-২০ রান বেশি করা উচিৎ ছিল। একপর্যায়ে স্কোর ১ উইকেটে ২৫০ ছিল।’

Reneta

দুই বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম ও নাসুম আহমেদকে একাদশে না রেখে অর্ডারের গভীরতা বাড়াতে অফ স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে নেয়া হয়।

একজন বাঁ হাতি স্পিনার রাখা উচিৎ ছিল কি না- এমন প্রশ্নও তামিমের দিকে ছুঁড়ে দেয়া হয়। মলিন হাসি দিয়ে টাইগার অধিনায়ক রসিকতা করে বলেন, ‘এখন চিন্তা করলে মনে হয় অবশ্যই ভালো হতো।’খানিক পর আবার এও বললেন, ‘পরের ম্যাচের আগে ভাবতে হবে কম্বিনেশনটা কেমন হতে পারে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দুর্দান্ত জয়ে তৃতীয় ম্যাচকে ‘ফাইনাল’ বানাল বাংলাদেশ

জুলাই ১৭, ২০২৬

ফাইনাল মাঠে বসে দেখবেন না আর্জেন্টিনার রাষ্ট্রপতি, কেন পরবেন সেই জ্যাকেট

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল গোল্ডেন বুটে প্রভাব রাখে?

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ— তরুণ ও নজরকাড়া ফুটবলার যারা

জুলাই ১৭, ২০২৬

মেসি— পার্থক্য গড়ে দেয়া কিংবদন্তি

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT