চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য জানিয়ে গেলেন জাকের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৮ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
Stylish man with sunglasses walking in airport terminal. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপ খেলতে রোববার বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম বহর দেশ ছেড়েছে। এই বহরে সবমিলিয়ে ছিলেন ১৩ জন সদস্য। এরমধ্যে ক্রিকেটার জাকের আলি অনিকও রয়েছেন। সকাল সোয়া ১০টায় দেশ ছাড়ার আগে তিনি জানিয়েছেন, ফিটনেস থেকে শুরু করে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ পর্যন্ত দলের প্রস্তুতি খুবই ভালো হয়েছে, লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়ার।

সন্ধ্যা সাড়ে সাতটায় পরের ধাপের ক্রিকেটাররা উড়াল দেবেন আমিরাতের উদ্দেশে। সোমবার থেকে আবুধাবিতে শুরু হবে তাদের অনুশীলন। এর আগেও আগস্টের শুরু থেকে দেশে ফিটনেস ও স্কিল অনুশীলন করেন বাংলাদেশের ক্রিকেটাররা। পরে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজেও তারা জয় পান ২-০ ব্যবধানে।

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে টি-টুয়েন্টি সংস্করণের এশিয়া কাপ। টাইগাররা নিজেদের প্রথম ম্যাচে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে।

Banglabid

দেশ ছাড়ার আগে বিমানবন্দরে উইকেটরক্ষ-ব্যাটার জাকের বলেছেন,‘আমাদের প্রস্তুতি খুবই ভালো হয়েছে। ফিটনেস থেকে শুরু করে নেদারল্যান্ডস সিরিজ, ভালো প্রস্তুতি হয়েছে। ড্রেসিংরুমের অবস্থাও সব সময়ের মতো ভালো।’

বাংলাদেশের এশিয়া কাপ প্রস্তুতি ক্যাম্পে আনা হয়েছিল পাওয়ার হিটিংয়ের বিশেষজ্ঞ কোচ জুলিয়ান উডকে। তার শেখানো কৌশল এবং আক্রমণাত্মক ক্রিকেট খেলার প্রসঙ্গে জাকের বলেছেন, ‘ঠিক এ রকমভাবেই (আক্রমণাত্মক) খেলতে হবে। বড় মঞ্চ, সিরিজ-সবকিছুতেই একই মানসিকতায় খেলতে হবে। শুধু বেসিকসে ফোকাস রেখেই আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলছি।’

টি-টুয়েন্টিতে এখনও ধারাবাহিক নয় বলে সমালোচনা শুনতে হয় বাংলাদেশ দলকে। সেসবের জবাব নয়, বরং নিজেদের সেরা পারফরম্যান্স দিয়ে এশিয়া কাপে খেলার লক্ষ্য জাকেরের, ‘কাউকে জবাব দেওয়ার কিছু নেই। আমরা আমাদের ক্রিকেট খেলব। আমরা আমাদের সেরাটা দিয়ে খেলব।’

Reneta

আগামী ৯ সেপ্টেম্বরে আবুধাবিতে পর্দা উঠে ২৮ সেপ্টেম্বর দুবাইতে ফাইনাল দিয়ে পর্দা নামবে আসন্ন আসরের। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। গ্রুপপর্বে টাইগারদের বাকি দুটি ম্যাচ ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে, ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে। তিনটি ম্যাচই আবুধাবিতে খেলবে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরব আমিরাতএশিয়া কাপজাকেরটি-টুয়েন্টি সিরিজবাংলাদেশলিড স্পোর্টসহংকং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফেনীতে ট্রাকের পিছনে বাসের ধাক্কায় নিহত ২

পরবর্তী

নুরাল পাগলের লাশ পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার ৫

পরবর্তী
নুরাল পাগলের লাশ পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার ৫, পুলিশ তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

নুরাল পাগলের লাশ পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার ৫

টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসায় হামলা ও ভাঙচুরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসায় হামলা-ভাঙচুর

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT