অন্যান্য খেলা

ইসলামিক সলিডারিটি গেমসে উশুতে ব্রোঞ্জ বাংলাদেশের

বাংলাদেশের উশু খেলোয়াড়রা ব্রোঞ্জ পদক জিতেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের দুই উশু খেলোয়াড়, একজন মহিলা ও একজন পুরুষ, বাংলাদেশ পতাকা ধরে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সৌদি আরবের রিয়াদে চলছে ইসলামিক সলিডারিটি গেমসের ষষ্ঠ আসর। রোববার রাতে প্রতিযোগিতায় উশু নারী ৫৬ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের শিখা খাতুন। ইভেন্টে স্বর্ণ জিতেছেন ইরানের সারা এস গঞ্জে ও রুপা জিতেছেন মিশরের শাহদ এইচ এ আবদেলসাদেক।

৬০ কেজি ওজন শ্রেণিতে প্রতিযোগী ছিলেন ৬ জন। এজন্য বাংলাদেশের সাকি আক্তারকে আলাদাভাবে ব্রোঞ্জের জন্য লড়তে হয়েছিল। তিউনিশিয়ার উশুকারের কাছে হেরে যাওয়ায় তিনি পদক পাননি। একটি প্রতিযোগিতায় সাধারণত আট জন প্রতিযোগী হলে সেমিফাইনালে পরাজিত খেলোয়াড়ও পদক পান। আট জনের কম হলে আলাদা ব্রোঞ্জের লড়াই হয়। সেই লড়াইয়ে হারায় বাংলাদেশ আরেকটি পদক হাতছাড়া করেছে।

সৌদি আরবে ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের মোট পদক পাঁচটি। ভারোত্তোলক মারজিয়া তিনটি ব্রোঞ্জ, টিটির মিশ্র দল রৌপ্য ও উশুতে শিখা ব্রোঞ্জ জিতেছেন।

বিষয়:ইসলামিক সলিডারিটি গেমস উশু বাংলাদেশ মারজিয়া শিখা সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…