চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ম্যাচ খেলবে না সাফজয়ী বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দল সাফজয়ী, ট্রফি হাতে উল্লাসে ভরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের ফেব্রুয়ারির ১৩ থেকে ২৫ তারিখের মধ্যে ফিফা উইন্ডোতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সূচি ছিল। কিন্তু লাল-সবুজ জার্সিতে এমাসে মাঠে নামা হচ্ছে না সাবিনা-মারিয়াদের। আন্তর্জাতিক ম্যাচের অপেক্ষাটা বাঘিনীদের আরও দীর্ঘ হচ্ছে।

পূর্ব এশিয়ার কয়েকটি দেশের সঙ্গে ম্যাচ খেলার আলোচনা করেছিল বাফুফে। দেশের বাইরে সিঙ্গাপুরে তিন জাতি টুর্নামেন্ট খেলার সম্ভাবনাও ছিল। আয়োজকদের কঠিন শর্ত ছিল সফরের সব খরচ বাফুফেকেই বহন করতে হবে। থাকার ও খাওয়ার খরচ অন্তত স্বাগতিক দেশ বহন করুক, বাফুফের এমন চাওয়া ছিল। সিঙ্গাপুর থেকে সেই প্রস্তাবে সাড়া মেলেনি। সেখানে গিয়ে গোলাম রব্বানি ছোটনের দলের খেলা তাই হচ্ছে না।

২০২৩ সালের পাঁচটি ফিফা উইন্ডোর সবগুলোতেই বাংলাদেশের মেয়েদের খেলার কথা আছে। বছরের প্রথম উইন্ডোতেই সুযোগটা হাতছাড়া করল বাফুফে।

Banglabid

প্যারিস অলিম্পিকে মেয়েদের ফুটবলে এশিয়া অঞ্চলের বাছাইপর্বে বি-গ্রুপে পড়া বাঘিনীদের প্রতিপক্ষ মিয়ানমার, ইরান ও মালদ্বীপ। খেলাগুলো ৩ এপ্রিল শুরু হয়ে ১১ এপ্রিল শেষ হবে। অলিম্পিক বাছাইপর্বের মিশনে নামার আগে অন্তত একটি প্রীতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। ঘরের মাঠে সম্ভাব্য প্রতিপক্ষ কম্বোডিয়া। সবকিছু ঠিক থাকলে এপ্রিলে ঢাকায় সেই ম্যাচ গড়ানোর কথা রয়েছে। যদিও বাফুফের ভিন্ন আরেকটি সূত্র বলছে, মার্চেই হতে পারে বাংলাদেশ-কম্বোডিয়া ম্যাচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিফাবাফুফেবাংলাদেশ নারী ফুটবল দললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড

পরবর্তী

পাকিস্তানে পুলিশকর্মীদের লক্ষ্য করে জঙ্গি হামলা

পরবর্তী
পাকিস্তানে পুলিশকর্মীদের লক্ষ্য করে জঙ্গি হামলার পর তদন্তে ব্যস্ত পুলিশ ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে পুলিশকর্মীদের লক্ষ্য করে জঙ্গি হামলা

বইমেলায় সাংবাদিক নুরুল আমিনের বই ‘ভাগ্য রিমান্ডে’ প্রদর্শনী।. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলায় সাংবাদিক নুরুল আমিনের বই ‘ভাগ্য রিমান্ডে’

সর্বশেষ

ব্যাচেলর ফ্ল্যাটে এবার রাফসান!

আগস্ট ২০, ২০২৬

ভারতে খেলবে আর্জেন্টিনা-স্পেনকে টেক্কা দেয়া ভোজিনহার কেপ ভার্দে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনা হচ্ছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১ অক্টোবরের পর বাংলাদেশে প্রকাশিত বই ভারতে বিক্রি হবে না

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT