ফুটবল

সাফজয়ী সাবিনাদের বিপক্ষে দুই ম্যাচ খেলতে ঢাকায় নেপাল

নেপাল নারী ফুটবল দল ঢাকায় এসে বিমানবন্দরে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপাল নারী ফুটবল দল ঢাকায় পৌঁছানোর সময় বিমানবন্দরে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

গতবছর সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর কোনো ম্যাচ খেলা হয়নি বাংলাদেশ নারী ফুটবল দলের। দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ফুটবলের স্বাদ পেতে চলেছেন সাবিনা-সানজিদা। দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নেপাল দল এসে গেছে ঢাকায়। মঙ্গলবার দুপুরে এসেছে নেপাল নারী ফুটবল দল।

আগামী ১৩ জুলাই বিকেল ৫টা ৩০ মিনিটে প্রথম ম্যাচে সাবিনাদের বিপক্ষে লড়বে নেপাল। ১৬ জুলাই একই সময়ে গড়াবে দ্বিতীয় ম্যাচ। ম্যাচ দুটি হবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে।

সাফ চ্যাম্পিয়নশিপে গতবছর নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। পরে কেটে যায় দীর্ঘ সময়। মাঝে বাংলাদেশ দলে এসেছে অনেক রদবদল। লাল-সবুজ দলের নিয়মিত কোচ গোলাম রব্বানী ছোটন নেই। পদত্যাগ করেছেন আগেই। তার জায়গায় দায়িত্ব পালন করবেন সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু। দলে নেই সাফজয়ী ফুটবলারদের কয়েকজন।

বিষয়:ছোটন নারী ফুটবল নেপাল ফিফা বাফুফে বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…