চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ পদক জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৮ পূর্বাহ্ণ ০২, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
বাংলাদেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক সায়েন্স অলিম্পিয়াডে পদক অর্জন করেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও-২০২৫) বাংলাদেশ দল ৬টি ব্রোঞ্জপদক অর্জন করেছে। ২৫টি দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক এই অলিম্পিয়াডটি গত ২৩ নভেম্বর থেকে ১ ডিসেম্বর রাশিয়ার কৃষ্ণ সাগর তীরবর্তী পর্যটন শহর সোচিতে অনুষ্ঠিত হয়।

এবারও আইজেএসও তেও ৬ সদস্যের বাংলাদেশ দল অংশ নিয়ে ছয়জনই পদক অর্জনের গৌরব অর্জন করেছে। ১ ডিসেম্বর কৃষ্ণ সাগর তীরবর্তি এক কনভেনশন হলে জমকালো অনুষ্ঠানে বিজয়ীদেরকে পদক তুলে দেয়া হয়।

বাংলাদেশের পক্ষে ব্রোঞ্জ পদক অর্জন করেছে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আবরার জাহিন পাঠান, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী বিহান পাল, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের আহনাফ আহমেদ সিনান, গলগথা ইংলিশ মিডিয়াম স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী এইচ এম আজিজুর রহমান আলিফ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী নাশওয়ান হক মাহির এবং যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রুফ্ফা নূর জারিয়াহ।

Banglabid

বিশ্বের বিভিন্ন অঞ্চলের ২৫টি দেশের সাথে প্রতিযোগিতা করে তারা এই পদক অর্জন করেছে।

রাশিয়া থেকে বাংলাদেশ দলের দলনেতা ও বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী জানান, “ অত্যান্ত কঠোর সাধনের পর আমাদের এই অসাধারণ সাফল্য অর্জিত হল। আমরা খুবই আনন্দিত ও গর্ববোধ করছি। একটা সুন্দর পৃথিবীর জন্য আমরা এই অলিম্পিয়াডগুলো করছি”।

রাশিয়ায় বাংলাদেশ দলের সঙ্গে সহকারী দলনেতা হিসেবে আছেন বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের কো-অর্ডিনেটর মো. রেজাউল ইসলাম  ও  একাডেমিক কো-অর্ডিনেটর মোর্শেদা আক্তার মীম। পর্যবেক্ষক হিসেবে আছেন মুহাম্মাদ জাকারিয়া পাঠান।

Reneta

বাংলাদেশ দল বাছাইয়ের আয়োজন জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রধান পৃষ্ঠপোষক আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ বলেন, “বাংলাদেশে এ অর্জনে আমরা আনন্দিত ও গর্বিত। আশা করি, ভবিষ্যতে এই ভাল ফলাফলের ধারা অব্যাহত থাকবে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এমন অর্জনের অংশ হতে পেরে গর্বিত এবং সবমসময় এ টিমের সাথে থাকবে, ইনশাআল্লাহ। টিমের সকল সদস্য যারা সামনে ও পেছনে থেকে নিরলস ও কঠোরভাবে পরিশ্রম করেছেন সকলকে অভিনন্দন।”

মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশ দল দশম বারের মত অংশ নিয়েছে। বিশ্বেরে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞানের লিখিত পরীক্ষা ও সবগুলো বিষয়ের ব্যবহারিক পরীক্ষার উপর প্রতিযোগিতা করে এই গৌরব অর্জন করেছে বাংলাদেশের শিক্ষার্থীরা। গত ২৩ নভেম্বর শুরু হওয়া এই অলিম্পিয়াডে শিক্ষার্থীরা এমসিকিউ, থিওরি ও ব্যবহারিক অংশের পরীক্ষা দেয়। এর আগে গত ১০ বছরে বাংলাদেশ দল আইজেএসও থেকে ১৫ টি রৌপ্য ও ২৪ টি ব্রোঞ্জ পদক অর্জন করেছিলো।

এর আগে বিভিন্ন ধাপে বাছাই করে এই ছয় শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে। চলতি বছর জুলাই মাস থেকে শুরু হয় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের ১১তম আসর। আগস্ট ও সেপ্টেম্বরে প্রায় ১৭ হাজার শিক্ষার্থী নিয়ে শুরু হয় অনলাইন বাছাই পর্ব। ৬টি আঞ্চলিক পর্ব, একটি ই-অলিম্পিয়াড, ১০টি উপজেলা পর্যায়ে স্কুল অলিম্পিয়াড শেষে ঢাকায় আয়োজিত হয় জাতীয় পর্ব ও ক্যাম্প। সেখান থেকে এই ছয় সদস্যের দল নির্বাচন করা হয়েছিল।

উল্লেখ্য, প্রতিবছর আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল যৌথভাবে নির্বাচন করে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। প্লাটিনাম স্পন্সর হিসেবে ছিল আইইউবিএটি।

আয়োজনের সহযোগী হিসেবে ছিল রকমারি ও ম্যাসল্যাব। ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিল কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইজেএসওআন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডছয়টি ব্রোঞ্জ পদকজয়
শেয়ারTweetPin

সর্বশেষ

তরুণদের সুযোগ না দেয়ায় নির্বাচকদের কাঠগড়ায় তুললেন পন্টিং

আগস্ট ১৩, ২০২৬

নেটফ্লিক্সে এই সপ্তাহের সেরা ১০, কোনগুলো রাখবেন ওয়াচলিস্টে?

আগস্ট ১৩, ২০২৬

গভীর রাতে টিলা কেটে মাটি বিক্রি, সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৩

আগস্ট ১৩, ২০২৬

পাঁচ মাস পর দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা

আগস্ট ১৩, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT