শিক্ষা

ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ৬টি স্বর্ণ জয়

বাংলাদেশের গণিত দলের সদস্যরা বিশ্ব গণিত চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক অর্জন করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের গণিত দলের সদস্যরা বিশ্ব গণিত চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক অর্জন করে, তারা ট্রফি ও মেডেল নিয়ে উদযাপন করছেন. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স টিম চ্যাম্পিয়নশিপ ২০২৪-এ বাংলাদেশ দল ৬টি স্বর্ণপদক পেয়েছে। 

এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বর্তমানে কাতারের দোহায় অবস্থান করছে বাংলাদেশ গণিত দল। দলটি স্বর্ণপদক ছাড়াও ১১ টি রোপ্য, ৭টি ব্রোঞ্জ এবং তিনটি মেরিটসহ ২৭ জনের সবাই পদক প্রাপ্ত হয়েছে এবং অসাধারণ সাফল্য অর্জন করেছে।

এই বছর জুনিয়র, ইন্টারমিডিয়েট এবং এডভান্সড এই তিন ক্যাটাগরিতে মোট ২৭ জন অংশগ্রহণকারী বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে বিশ্বমঞ্চে।

উল্লেখ্য, ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স টিম চ্যাম্পিয়নশিপ ২০২৪ এর দল নির্ধারণে এই বছর দেশব্যাপী সিলেকশন রাউন্ড, ন্যাশনাল রাউন্ড এবং টিম সিলেকশন রাউন্ডের মাধ্যমে  এই দল বাছাই সম্পন্ন হয়।

বিষয়:বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…