চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫৪৬ রানের জয়ে মিরপুর রাঙাল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৮ অপরাহ্ণ ১৭, জুন ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

মিরপুরে সিরিজের একমাত্র টেস্টে আফগানিস্তানকে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ডে এটি তৃতীয় স্থানে। বাংলাদেশের আগের সর্বোচ্চ ব্যবধানে জয় ছিল ২২৬ রানে, জিম্বাবুয়ের বিপক্ষে।

অনেক প্রাপ্তির ম্যাচে আক্ষেপ হয়ে রইল তাসকিন আহমেদের ৫ উইকেট না পাওয়া। শেষ উইকেটটি পেলেই ফাইফারে রূপ নিত। শেষের ব্যাটার জহির খানকে আউটও করেছিলেন। তাসকিন উদযাপনে মাতলেও রিভিউ নিয়ে বেঁচে যান ব্যাটার।

পরের বলে বোল্ড করেন, কিন্তু তৃতীয় আম্পায়ার ‘নো’ বল ডাকেন। শেষ ডেলিভারিতে হাতে বলের আঘাতে চোট নিয়ে মাঠ ছাড়েন জহির। বাংলাদেশের জয়ও নিশ্চিত হয়ে যায়।

বাংলাদেশ: ৩৮২ ও ৪২৫/৪ (ইনিংস ঘোষণা), আফগানিস্তান: ১৪৬ ও ১১৫/৯

বড় ব্যবধানে জয় প্রত্যাশিতই ছিল। শের-ই-বাংলা স্টেডিয়ামে চতুর্থ দিনের প্রথম সেশনেই ঐতিহাসিক জয়টি তুলে নেয় লিটন দাসের দল। দ্রুত উইকেট পড়তে থাকায় প্রথম সেশনের খেলাও একটু বাড়ানো হয়। লাঞ্চ বিরতিতে আর যেতে হয়নি বাংলাদেশকে।

ব্যাটিং-বোলিংয়ে দাপুটে ক্রিকেট খেলে জিতেছে বাংলাদেশ। ২০১৯ সালে চট্টগ্রামে প্রথমবার মুখোমুখি হয়ে আফগানদের কাছে হেরেছিল বাংলাদেশ। সেটির মধুর প্রতিশোধ তুলল পরের দেখায়।

Reneta

প্রথম ইনিংসে ৩৯ ওভারে ১৪৬ রানে গুটিয়ে যায় আফগান দলটি। বাংলাদেশ প্রথম ইনিংসে বড় সংগ্রহের আশা জাগিয়ে ৯ রানে শেষের ৫ উইকেট হারিয়ে চারশর আগেই গুটিয়ে গিয়েছিল। দ্বিতীয় ইনিংসে সেই ভুল করেনি। ৪ উইকেটে ৪২৫ রান নিয়ে আফগানদের সামনে পাহাড় দাঁড় করায়। ৬৬২ রানের অসম্ভব লক্ষ্য দেয় স্বাগতিকরা।

প্রথম ইনিংসে ২৩৬ রানের লিড বাংলাদেশকে মিরপুর টেস্টে এগিয়ে দেয় অনেকটা। প্রথম ইনিংসে পর দ্বিতীয় ইনিংসেও নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করে লিড বড় করেন। সেটিকে চূড়ায় নিয়ে যান মুমিনুল হক ও লিটন দাস।

২৬ ইনিংস পর সেঞ্চুরি পান মুমিনুল। ১২১ রানে অপরাজিত থাকেন বাঁহাতি ব্যাটার। টাইগার অধিনায়ক লিটন অপরাজিত থাকেন ৬৬ রানে।

তার আগে শান্ত ১২৪ রানের ইনিংস খেলেন। প্রথম ইনিংসে করেছিলেন ১৪৬। জাকির হাসানের অবদানও কম নয়। শান্তর সঙ্গে বড় জুটির পথ ধরে খেলে যান ৭১ রানের ইনিংস। রানআউট না হলে আরেকটি সেঞ্চুরি হলেও হতে পারত বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে।

শান্তময় ম্যাচে প্রথম ইনিংসে ইবাদত হোসেন ৪ উইকেট নিয়ে রাখেন বড় অবদান। দ্বিতীয় ইনিংসে নেন একটি উইকেট। তাসকিনের ৪ উইকেটের পাশাপাশি শরিফুল ইসলাম নেন তিন উইকেট।

মিরপুরে স্পিনিং উইকেটে টেস্ট খেলার অভ্যস্থতা থেকে বাংলাদেশ বেরিয়ে আসে এই ম্যাচ থেকেই। কোনো পেসার ছাড়াই একাদশ সাজাতেও দেখা যেতো বাংলাদেশকে। এবার ঘাসের উইকেটে তিন পেসার নিয়ে নামে বাংলাদেশ। প্রত্যাশা পুরোপুরি মিটিয়েছেন ইবাদত-তাসকিন-শরিফুলরা।

ভিন্ন পরিকল্পনায় আফগান-স্পিন যেমন দমিয়ে রাখা গেছে, পেসারদের সুযোগও বেড়েছে। ফলাফল, প্রাপ্তির চূড়ান্ত সীমায় পৌঁছে রেকর্ড রানের ব্যবধানে জয়।

১৯২৮ সালে অস্ট্রেলিয়াকে ইংল্যান্ড হারিয়েছিল ৬৭৫ রানে। টেস্ট ইতিহাসে সেটিই সর্বোচ্চ রানের ব্যবধানে জয়। পরেরটি ১৯৩৪ সালে সেবার ইংল্যান্ডের বিপক্ষে ৫৬২ রানের ব্যবধানে জয়ের স্বাদ নেয় অস্ট্রেলিয়া। এরপরই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়টি জায়গা করে নিল ইতিহাসের পাতায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাসকিনবাংলাদেশবাংলাদেশ-আফগানিস্তানমিরপুর টেস্টশরিফুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT