ডলার নিয়ে সংকটে পড়বেনা বাংলাদেশ: এডিবি
বিশ্লেষক ডলার নিয়ে সংকটের বিষয়ে আলোচনা করছেন, পটভূমিতে বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতির ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
বিশ্বজুড়ে চরম অস্থিরতার মধ্যেও বাংলাদেশ নিয়ে আশার কথা বলেছে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। সংস্থাটি তাদের প্রধান প্রকাশনা, এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকের হালনাগাদে জানিয়েছে, ডলার নিয়ে সংকটের শঙ্কা নেই, চলতি বছরেও শক্তিশালী জিডিপি প্রবৃদ্ধি হবে কমপক্ষে ৬ দশমিক ৬ শতাংশ। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে জ্বালানি তেল, সার ও শিল্পের কাঁচামালের দাম বাড়ায় মূল্যস্ফীতির চাপ বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ হতে পারে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





