চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হয়তো এখানে আমার কোনো ঘাটতি ছিল’

বলেছেন সৌম্য সরকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৮ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
সৌম্য সরকার

সৌম্য সরকার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে টাই হওয়ার পর গড়ায় সুপার ওভারে। আগে ব্যাটিং করে ক্যারিবীয়রা ১০ রান করে। বাংলাদেশকে রান তাড়ায় পাঠিয়ে আকিল হোসেন প্রথম ডেলিভারিতে ওয়াইডের পর দ্বিতীয়টিতে ‘নো’ করে বসেন। বলটিতে ডিপ মিড উইকেটে স্লগ করে ২ রান দিলেন সৌম্য সরকার। ফ্রি হিটে ১ রানের বেশি নিতে পারেননি তিনি। এরপর ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে আউট হয়ে যান সৌম্য, ৩ বলে ৩ রান করেন। সুপার ওভারে বাংলাদেশ হারে ১ রানে। সুপার ওভারে ক্যারিবীয়দের কাছে হারের দায়টা নিজের কাঁধেই নিলেন সৌম্য। বলেছেন, ‘হয়তো এখানে আমার কোনো ঘাটতি ছিল।’

ক্যারিবীয়দের বিপক্ষে সুপার ওভারে হারের পর সংবাদ সম্মেলনে আসেন সৌম্য সরকার। সেখানে জানান, ফ্রি হিটগুলো কাজে লাগানো প্রয়োজন ছিল তার।

বলেছেন, ‘আজকে তিনটা ফ্রি হিট আমি কাজে লাগাতে পারিনি। এর আগেও আমার অনেক ফ্রি হিট মিস হয়েছে। তবে ওরকম কোনো মানসিক চাপ ছিল না। আমি যে বলগুলো খেলেছি, তার সবগুলোই প্রায় ফ্রি হিট ছিল। আমার লক্ষ্যই ছিল ছয় মারার বা বাউন্ডারি, কিন্তু আমি পারিনি। হয়তো এখানে আমার কোনো ঘাটতি ছিল।’

সুপার ওভারে আউট হওয়ার বিষয়ে সৌম্য বলেন, ‘আমার জন্য এটা ব্যর্থতা। একজন বাঁহাতি স্পিনার ছিল। আমি আত্মবিশ্বাসী ছিলাম যে একটা বাউন্ডারি আদায় করতে পারবো। তবে এটাও ঠিক যে উইকেটটা সহজ ছিল না, সহজে চার ছক্কা মারার মতো ছিল না। বলটা অনেক পুরোনো হয়ে গিয়েছিল।’

‘৫০ ওভারের পর তাই মারলেও যাচ্ছিল না। বড় হিট করতে গেলে উইকেটেরও সাহায্য লাগে। বলটা একটু স্লো আসছিল এবং টার্নও ছিল অনেক বেশি। পরেরবার যদি এমন উইকেট থাকে, তাহলে সেভাবেই অনুশীলন করতে হবে যে কীভাবে ছয় মারা যায়।’-যোগ করেন সৌম্য

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজবাংলাদেশমিরপুরলিড স্পোর্টসসুপার ওভারসৌম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাস কমিটি গঠন

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে ৩৭ স্থানে পাহাড়ধস, আশ্রয়কেন্দ্রে প্রায় ৪ হাজার মানুষ

জুলাই ৯, ২০২৬

মরক্কোর প্রতিশোধ নাকি ফ্রান্সের সেমিফাইনালের হ্যাটট্রিক

জুলাই ৯, ২০২৬
ছবি: চ্যানেল আই

টেকনাফ সৈকতে ২দিনে ৩ নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

জুলাই ৯, ২০২৬

সরকারি হাসপাতালের ল্যাব: পরিচালনায় নতুন ভাবনার সময় কি এসেছে?

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT