বাংলাদেশের সঙ্গে টেস্ট সিরিজ ড্রয়ের পর তিন ম্যাচের ওয়ানডে লড়াইয়ে নামবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ শুরুর আগেই স্বাগতিক স্কোয়াডে এলো দুই পরিবর্তন। চোটে ছিটকে গেছেন দুই পেসার শামার জোসেফ ও ম্যাথিউ ফোর্ড। বদলিও ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
চোটে ছিটকে যাওয়া দুজনের পরিবর্তে ডাক পেয়েছেন মারকুইনো মাইন্ডলি ও জেদিয়া ব্লেডস। ২৯ বর্ষী মাইন্ডলি একটি টেস্ট খেলেছেন ২০২২ সালে। ওয়ানডে দলে সুযোগ পেলেন প্রথম। ২২ বর্ষী ব্লেডস জাতীয় দলেই এলেন প্রথমবার।
গতমাসে ইংল্যান্ড সিরিজে চোট পেয়েছিলেন ফোর্ডে। পুরোপুরি সুস্থ না হওয়ায় বাংলাদেশ সিরিজের স্কোয়াডে নাম আসার পরও বাদ গেলেন। আর জোসেফ চোটে পড়েছেন বাংলাদেশের বিপক্ষে টেস্টে।
ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল: শাই হোপ (অধিনায়ক), ব্রেন্ডন কিং (সহ-অধিনায়ক), কেসি কার্টি, রোস্টন চেজ, জেদিয়া ব্লেডস, জাস্টিন গ্রেভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), আলঝারি জোসেফ, মারকুইনো মাইন্ডলি, এভিন লুইস, গুডাকেশ মোতি, শেরফান রাদারফোর্ড, জাডেন সিলস ও রোমারিও শেফার্ড।







