ক্রিকেট

বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের লোগোতে পদ্মা সেতু

পদ্মা সেতু ও বন্ধুত্ব টেস্ট সিরিজের লোগো, ওয়ালটনের স্পন্সরশিপে. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতু ও বন্ধুত্ব টেস্ট সিরিজের লোগো, ওয়ালটনের স্পন্সরশিপে, বাংলাদেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের অফিসিয়াল লোগোতে ঠাঁই পেয়েছে পদ্মা সেতু। ক্রিকেট বলের ঠিক উপরেই থাকছে উন্নয়নের সাহসী প্রতিকৃতি পদ্মা সেতুর ছবি।

এক সময়ের স্বপ্নের সেতু এখন দৃষ্টিসীমায় দিগন্তজুড়ে দাঁড়িয়ে। আসছে ২৫ জুন ৬.১৫ কিলোমিটারের এই সেতুর উদ্বোধন হবে।

বিশ্ব দরবারে সেতুটির পটভূমি ও আগমণীবার্তা তুলে ধরতে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের টেস্ট সিরিজের নামকরণ করা হচ্ছে পদ্মা সেতুর নামে। টেস্ট সিরিজের প্রেজেন্টেড স্পন্সর বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন। সিরিজের আনুষ্ঠানিক নাম ‘পদ্মা ব্রিজ ড্রিম ফুলফিলড ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ প্রেজেন্টেড বাই ওয়ালটন।’

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে উইন্ডিজে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন।

বিষয়:পদ্মা সেতু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…