ক্রিকেট

ওয়ানডে সিরিজেও টসে দেরি

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে

ক্রিকেট পিচ ও স্টাম্প, দর্শক ও ক্যামেরা কর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট মাঠের পিচ যেখানে খেলোয়াড়রা ব্যাটিং ও বলিং করছে, দর্শক ও ক্যামেরা কর্মীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ পণ্ড হয়েছিল বৃষ্টি বাধায়। তৃতীয় ম্যাচেও শঙ্কা জাগিয়েছিল বেরসিক বৃষ্টি। গায়ানার মাঠটিতে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজও পড়েছে বিলম্বে। প্রভিডেন্সে ভেজা মাঠের কারণে নির্ধারিত সময়ে হয়নি টস।

গায়ানায় আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি বাধার কথা বলা হচ্ছিল। প্রভিডেন্স স্টেডিয়ামে এখন বৃষ্টি না হলেও মাঠ ভেজা রয়েছে। সে কারণেই টস দেরিতে করার সিদ্ধান্ত নিয়েছেন আম্পায়াররা। তবে নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।

সাদা বলের ক্রিকেটের এ ফরম্যাটে এখন পর্যন্ত ৪১ বার মুখোমুখি হয়েছে দুদল। জয়ের ব্যবধানে এগিয়ে অবশ্য স্বাগতিক দলটি। বাংলাদেশের ১৮ জয়ের বিপরীতে ২১টি ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ফল হয়নি দুটি ম্যাচে।

ওয়ানডে ক্রিকেটে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স, জয়-পরাজয় ও শক্তিমত্তার বিচারে এগিয়ে থাকবে সফরকারী বাংলাদেশ। মুখোমুখি শেষ ৫ বারের দেখায় একবারও জিততে পারেনি ক্যারিবিয়ানরা। অবশ্য বর্তমান সময়ের প্রেক্ষাপট ভিন্ন। সফরের আগের দুটি সিরিজ হেরে খারাপ অবস্থার মাঝে আছে লাল-সবুজের দল।

টেস্ট ও টি-টুয়েন্টি জিতে ফুরফুরে মেজাজে আছে স্বাগতিক দল। যদিও ৫০ ওভারের ফরম্যাটটিতে সাম্প্রতিক সময়ে ধুঁকছে ক্যারিবিয়ানরা। শেষ পাঁচ ম্যাচে মাত্র দুটিতে জয় তুলতে পেরেছে দলটি। সবশেষ চার সিরিজের তিনটিই খুঁইছে পুরানের দল।

বিষয়:গায়ানা টি-টুয়েন্টি তামিম পুরান প্রভিডেন্স বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…