চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক পেসার নিয়ে হোয়াইটওয়াশের মিশনে ফিল্ডিংয়ে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৯ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের চাওয়া ছিল ‘বেঞ্চে থাকা’ খেলোয়াড় বাজিয়ে দেখা। ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষ ও তৃতীয় ওয়ানডেতে সেই বাজিয়ে দেখার নমুনা কেবল একটি জায়গায়, দলে একটি পরিবর্তন। শরিফুলের জায়গায় খেলছেন তাইজুল। তাতে এক পেসার মোস্তাফিজকে নিয়ে নেমেছে টাইগার দল।

হোয়াইটওয়াশের মিশনে টস জিতে নিকোলাস পুরানের দলকে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তামিম। সিরিজে ২-০তে এগিয়ে বাংলাদেশ।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় রাত ৭টা ৩০ মিনিটে মাঠে নেমেছে দু’দল। স্পিনিং উইকেট হওয়ায় পেসার শরিফুল ইসলামকে বাদ রেখে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে দলে ফেরানো হয়েছে। ২০২০ সালের মার্চে সবশেষ একদিনের ম্যাচ খেলেছিলেন তিনি।

Banglabid

স্বাগতিক উইন্ডিজ দলেও রয়েছে একটি পরিবর্তন। অলরাউন্ডার কাইল মেয়ার্সের জায়গায় খেলছেন কেচি কার্টি।

তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি জিতে আগে ভাগেই সিরিজ নিজেদের করে নিয়েছেন টাইগার দল। সফরে টেস্ট ও টি-টুয়েন্টিতে বাজে হারের বদলা ওয়ানডে সিরিজে ‘ধবলধোলাইয়ে’ দিতে মরিয়া সফরকারীরা।

ওয়ানডেতে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স, জয়-পরাজয় ও শক্তিমত্তার বিচারে এগিয়ে সফরকারী বাংলাদেশই। মুখোমুখি শেষ ১০ বারের দেখায় একবারও জিততে পারেনি ক্যারিবিয়ানরা। এ পর্যন্ত ৪৩ ম্যাচে বাংলাদেশের জয় ২০টিতে, ওয়েস্ট ইন্ডিজ ২১টিতে। পরিত্যক্ত হয়েছে দুটি ম্যাচ।

Reneta

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাশ, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও তাইজুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ, ব্রেন্ডন কিং, কেচি কার্টি, শামারাহ ব্রুকস, রোভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, কিমো পল, আলঝারি জোসেফ, গুডাকেশ মটিই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাইজুলতামিমপুরানবাংলাদেশলিড স্পোর্টসশরিফুল
শেয়ারTweetPin

সর্বশেষ

সেঞ্চুরির আগে থেকেই তানজিদের প্রশংসায় পঞ্চমুখ হলেন পন্টিং

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

থামছেই না হাম: প্রাণ হারাল আরও ৪ শিশু, মোট মৃত্যু বেড়ে ৮৯৪

আগস্ট ১৪, ২০২৬

ঝড়ো হাওয়ার শঙ্কা, নিম্নচাপের প্রভাবে বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আগস্ট ১৪, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

দুই সপ্তাহে ১৬ বোমা, সাভার কি জঙ্গিদের নতুন ঘাঁটি?

আগস্ট ১৪, ২০২৬

ডক্টরেট পেয়ে যা বললেন আবেগাপ্লুত রানী মুখার্জী

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT