চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাতে উইন্ডিজের মুখোমুখি বাংলাদেশের মেয়েরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৪ পূর্বাহ্ণ ১০, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

সংযুক্ত আরব আমিরাতে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের শুরুটা ভালো হয়েছিল বাংলাদেশের মেয়েদের। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষেও সুযোগ এসেছিল ভালো কিছু করার। তবে ব্যাটারদের ব্যর্থতায় সে সুযোগ হাতছাড়া হয়েছে টিম টাইগ্রেসের। রাতে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে নামবে বাংলাদেশ।

সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ১০ উইকেটের বড় ব্যবধানে হারায় বাংলাদেশের সামনে এসেছে সুযোগ কাজে লাগিয়ে জয় তুলে নেয়ার।

বিশ্বকাপে গ্রুপ ‘বি’তে আছে বাংলাদেশ। দুই ম্যাচ খেলে এক জয়ে টেবিলের চারে নিগার সুলতানা জ্যোতির দল। উইন্ডিজ মেয়েদের বিপক্ষে খেলা হবে শারজাহ ক্রিকেট গ্রাউন্ডে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

বাংলাদেশের স্পিনিং অলরাউন্ডার রাবেয়া খান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের কথা বলেছিলেন। ‘আমরা কোনো ভাবাভাবির মধ্যে নেই, আমরা জয়ের জন্যই খেলতে নামব। স্পিনার হিসেবে বলতে চাই, আমাদের বোলিং ইউনিটটা বেশ ভালো করছে এবং আশা করছি আমরা আমাদের কাজটা ঠিকঠাক করব এবং দলকে যতটা নিয়ে যাওয়া যায় সেটা করব। আল্লাহ ভরসা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের ম্যাচে আমরা ভালোভাবে ফিরে আসব।’

পেসবোলিং কোচ তালহা যুবায়েরও আশাবাদী ক্যারিবীয়দের হারানোর বিষয়ে। ‘আমাদের এখনও সুযোগ আছে। ওয়েস্ট ইন্ডিজকে হারানোর মতো সামর্থ্যবান আমরা। সাউথ আফ্রিকায় তাদেরকে আমরা সিরিজ হারিয়েছিলাম।’

‘এই আত্মবিশ্বাস দলের মধ্যে আছে, মেয়েরা এটাও খুব ভালোভাবে বিশ্বাস করছে, আমরা যা খেলেছি ইংল্যান্ডের সঙ্গে তার অনেক ভালো দল আমরা। তাই আশা করি, একই আত্মবিশ্বাস নিয়ে আমরা মাঠে থাকতে পারবো। পরের ম্যাচ যেহেতু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সে ম্যাচে আমরা তাদের বিরুদ্ধে জিততে পারবো।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজতালহাবাংলাদেশরাবেয়ালিড স্পোর্টসশারজাহস্কটল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

বেনজীর আহমেদ: ক্ষমতার শীর্ষ থেকে দুর্নীতির আসামি

জুন ১৪, ২০২৬

যেভাবে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর

জুন ১৪, ২০২৬

শরিফুলের ৬ উইকেটে রোমাঞ্চ, হোয়াইটওয়াশ হল না

জুন ১৪, ২০২৬

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের ‘অসম্মতি’

জুন ১৪, ২০২৬

মরক্কোর হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT