চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ উইকেটের জয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল উইন্ডিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩০ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে লিটনদের পাত্তাই দেয়নি ক্যারিবীয়রা। রোস্টন চেজ ও আকিম অগাস্তের ফিফটিতে ৫ উইকেটে জয় তুলে নিয়েছে উইন্ডিজ। ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে ৩-০তে হোয়াইটওয়াশ হল টিম টাইগার্স।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫১ রান করে টিম টাইগার্স। জবাবে নেমে ১৯ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে উইন্ডিজ।

ক্যারিবীয়দের রানতাড়ায় পাঠিয়ে তৃতীয় ওভারেই উইকেট তুলে নেয় বাংলদেশ। দলীয় ৬ রানে ফিরে যান আলিক আথানজে। ৩৭ রানে দ্বিতীয় উইকেট হারায় তারা। ব্রেন্ডন কিং ফেরেন ৭ বলে ৮ রান করে। ৫২ রানে তৃতীয় সাফল্য পায় বাংলাদেশ। আমির জাঙ্গো ফেরেন ২৩ বলে ৩৪ রান করেন।

৫২ রানে তিন উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ৯১ রানের জুটি গড়েন রোস্টন চেজ ও আকিম অগাস্তে। ফিফটি করেন দুজনেই। ১৬তম ওভারে দুজনের উইকেট তুলে নেয় বাংলাদেশ। চেজ ৫ চার ও ১ ছক্কায় ২৯ বলে ৫০ এবং অগাস্তে ১ চার ৫ ছক্কায় ২৫ বলে ৫০ রান করেন।

পরে রোভম্যান পাওয়েল ও গুডাকেশ মোতি জয় নিশ্চিত করেন। পাওয়েলে ৫ রান এবং মোতি ৩ রান করেন।

বাংলাদেশ বোলারদের মধ্যে রিশাদ হোসেন ৩ উইকেট নেন। নাসুম ও শেখ মেহেদী নেন একটি করে উইকেট।

Reneta

এর আগে ব্যাটে নেমে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেন বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন সাইফ হাসান। এছাড়া দলের বাকি ৯ ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি।

ওয়েস্ট ইন্ডিজ পেসার হ্যাটট্রিকসহ ৩ উইকেট নিয়েছেন শেফার্ড। টি-টুয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করেন শেফার্ড। ২টি করে উইকেট নিয়েছেন স্পিনার খ্যারি পিয়েরে ও জেসন হোল্ডার। একটি করে উইকেট নেন আকিল হোসেন ও রোস্টন চেজ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজচট্টগ্রামটি-টুয়েন্টিতামিমতাসকিনবাংলাদেশরিশাদলিটনলিড স্পোর্টসহোপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘরের মাঠেও চেলসির কাছে পয়েন্ট হারাল লিভারপুল

মে ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউক্রেনের ড্রোনে কিশোরগঞ্জের রিয়াদের মৃত্যু, রাশিয়ান পাসপোর্টের স্বপ্নভঙ্গ

মে ৯, ২০২৬

তামাকপণ্যের কার্যকর মূল্যবৃদ্ধির দাবি তরুণ চিকিৎসকদের

মে ৯, ২০২৬

একই পরিবারের ৫ জন হত্যার ঘটনায় এলাকায় শোক

মে ৯, ২০২৬

তিন দেশ ‘শর্ত’ মানলে বিশ্বকাপে খেলবে ইরান

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT