চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লড়াকু মনোভাব দেখিয়েও ৪ গোলে হেরে গেল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

প্রথমবার মেয়েদের এএফসি এশিয়ান কাপের মূল আসরে খেলতে গেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে চীনের কাছে হেরে আসর শুরুর পর নর্থ কোরিয়ার বিপক্ষে বড় হার ছিল আফঈদা খন্দকারদের। শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে জিতলে পরের রাউন্ডে যাওয়ার একটা সমীকরণ অপেক্ষায় ছিল। জয় তো আসেনি, দারুণ লড়াকু মনোভাবের পরও ৪-০ গোলে হেরে গেছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেছেন দিয়োরাখোন খাবিবুল্লায়েভা।

উজবেকিস্তানের বিপক্ষে শুরু থেকেই আক্রমণের উপর ছিল বাংলাদেশ। বল দখল, শটে এগিয়ে থাকলেও দশম মিনিটে গোল হজম করে বসে লাল-সবুজের প্রতিনিধিরা। উজবেকিস্তানের দিয়োরাখোন গোল করেন। ওই গোলে এগিয়ে বিরতিতে যায় উজবেকিস্তান।

বিরতির পর বল দখলের লড়াইয়ে পিছিয়ে থাকলেও আক্রমণের ধার বাড়ায় মধ্য এশিয়ার দেশটি। ম্যাচের ৬২ মিনিটে আবারও গোল করে উজবেকিস্তানকে এগিয়ে দেন দিয়োরাখোন, ৬৬ মিনিটে পরের গোলটি করে হ্যাটট্রিক তুলে নেন তিনি।

ম্যাচের পুরোটা সময়ে বল দখলে এগিয়ে ছিল বাংলাদেশ। ৫৮ শতাংশ বল দখলে রেখে গোলে মোট ১০ শট নিয়ে লক্ষ্যে রাখতে পেরেছে ৩টি। শেষদিকে ৮৬ মিনিটে নিলুফার কুদরাতোভার গোলে আরও ব্যবধান বাড়ায় উজবেকিস্তান।

এশিয়ান কাপে প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ২-০তে হেরেছিল বাংলাদেশ। পরের ম্যাচে নর্থ কোরিয়ার বিপক্ষে আরও বড় ব্যবধান, ৫-০ গোলে হেরে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ প্রায় হাতছাড়া হয়। আসরে বাংলাদেশ ১১ গোল হজম করে প্রতিপক্ষের জালে কোন গোল জড়াতে পারেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফঈদাউজবেকিস্তানএএফসিএশিয়ান কাপচীনদিয়োরাখোননর্থ কোরিয়াবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিল-আর্জেন্টিনা বা স্পেন-ফ্রান্স নয়, ইব্রার বিশ্বচ্যাম্পিয়ন কে?

জুন ২১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে বৃদ্ধ বাবা-মাকে পিটিয়ে বাড়িছাড়া করার অভিযোগ ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে

জুন ২১, ২০২৬

ইতিহাস গড়ে কুরাসাও গোলরক্ষক বললেন- ‘আমার ভাস্কর্য দরকার’

জুন ২১, ২০২৬

ইতালিতে প্রবাসীর মৃত্যু, মরদেহ দেশে আনতে সহায়তার আহ্বান

জুন ২১, ২০২৬

হত্যা মামলায় ‘বডি সোহেল’ গ্রেপ্তার

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT