ক্রিকেট

শ্রীলঙ্কা সিরিজে যাদের নিয়ে নামছে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৭ দল

বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ দল (ফাইল ছবি)

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশের বিপক্ষে দুটি তিনদিনের টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দল। সিরিজ সামনে রেখে সোমবার ঢাকায় পৌঁছেছে লঙ্কানরা। দ্বিপাক্ষিক সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ২৮ নভেম্বর মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে তিন দিনের ম্যাচ দিয়ে গড়াবে সিরিজ। দ্বিতীয় ম্যাচ ৩ ডিসেম্বর গড়াবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৭, ৯ এবং ১২ ডিসেম্বর। সবগুলো ম্যাচ চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গড়াবে।

বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ দল: মোহাম্মদ সামি, কাওসার আহমেদ, জারিফ সিয়াম, অদ্রিত ঘোষ, রাকিবুল হোসেন, জুনায়েদ হোসেন, সৌরভ কর্মকার, লরেন্স রায়, আতিকুর রহমান আকাশ, মাহিনুজ্জামান মাহাবীর, ফারদিন হাসনাত অরণ্য, ফাইয়াজ রহমান, শহিদুল ইসলাম শহিদ, ইফতেখার ও নুবায়েত আলম।

বিষয়:বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল বিসিবি শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…