অর্থনীতি

যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সোমবার

যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সোমবার

ছবি: সংগৃহীত

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাথে বোয়িং কেনাসহ বাংলাদেশের বাণিজ্য চুক্তি করা হবে আগামীকাল।

রোববার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, ৯ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে এই চুক্তি স্বাক্ষর করা হবে।

দেশের স্বার্থে এই চুক্তি করা হচ্ছে উল্লেখ করে তিনি জানান, পরবর্তী সরকারের জন্য এই চুক্তি ভালো পরিস্থিতি তৈরি করবে।

উভয় পক্ষের সম্মতিতে চুক্তি প্রকাশ করা হতে পারে বলেও জানান তিনি।

বিষয়:বাণিজ্য চুক্তি যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…