চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ মিশনের ক্যাম্প নিয়ে সিদ্ধান্ত মঙ্গলবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ণ ২৪, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে ছুটি পেয়েছেন জাতীয় দলের সকলে। সুযোগে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ মাতাচ্ছেন সাকিব-লিটন-মুশফিক-তাসকিন। ইউনিভার্সিটি টুর্নামেন্টেও অংশ নিচ্ছেন কেউ কেউ। যার যার ব্যস্ততা শেষ করে কয়েকদিনের মধ্যেই এক ছাতার নিচে আসবেন বাংলাদেশ দলের সব সদস্য। ২৯ জুলাই থেকে মিরপুরে এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে ক্যাম্প শুরু করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্যাম্প কীভাবে চলবে, কতজন ক্রিকেটার ডাকা হবে- এসব নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি এখনো। বিসিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার নির্বাচকদের সভায় রূপরেখা চূড়ান্ত হবে। আসন্ন এশিয়া কাপের জন্য প্রাথমিক দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা নাও হতে পারে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস ধারণা দিয়েছেন, এশিয়া কাপের দলকে ধরেই ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ। যদি দলে চোট সমস্যা না থাকে।

এদিকে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বুধবার চিকিৎসার জন্য যাবেন ইংল্যান্ডে। লন্ডনে অ্যাপয়েনমেন্ট নেয়া আছে তার। সাকিব-লিটন-মুশফিক-তাসকিনদের মতো টাইগার ওপেনারও ক্যাম্পে যোগ দেবেন কিছুদিন পর।

আগামী ৩০ আগস্ট শুরু এশিয়া কাপ। পাকিস্তান ও শ্রীলঙ্কায় হবে মহাদেশীয় আসরটি। ওয়ানডে সংস্করণের প্রতিযোগিতাটির ফাইনাল হবে ১৭ সেপ্টেম্বর। ৫ অক্টোবর ভারতে শুরু হবে বিশ্বকাপ। তার আগে রয়েছে বাংলাদেশের অফিসিয়াল দুটি প্রস্তুতি ম্যাচ।

এশিয়া কাপ ও বিশ্বকাপের মধ্যে বিরতি দুই সপ্তাহেরও কম। দুটি ইভেন্টের দল একই হওয়ার সম্ভাবনা তাই বেশি। যাচাই-বাছাই ও নানাদিক পর্যালোচনা করেই ক্যাম্পের দল চূড়ান্ত করতে চায় বিসিবির নির্বাচক প্যানেল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপওয়ানডে বিশ্বকাপ ২০২৩তামিমবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলবাংলাদেশ দলবিশ্বকাপবিসিবিমিরপুরলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

‘পথহারা মন’-কে কেন ‘বছরের সেরা নাটক’ বলছেন দর্শক?

আগস্ট ৩, ২০২৬

রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা ও সুরক্ষায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলার অনুদান

আগস্ট ৩, ২০২৬

অস্ট্রেলিয়ায় ‘ভালো সুযোগ-সুবিধায় ভালো প্রস্তুতি’ বাংলাদেশের

আগস্ট ৩, ২০২৬
ছবি: আইএসপিআর

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করেছেন সেনাপ্রধান

আগস্ট ৩, ২০২৬

গণঅভ্যুত্থানের দুই বছর: ন্যায়বিচারের অপেক্ষায় নিহতদের স্বজনরা

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT