ক্রিকেট

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দেখা যাবে যেভাবে

বাংলাদেশের অ্যাথলেটরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের অ্যাথলেটরা একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, শহরের ব্যস্ত রাস্তায়, বিভিন্ন দেশের পতাকা নিয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকায় শনিবার প্রথমবারের মতো বসছে মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট। ১৬ দলের টুর্নামেন্টে বি গ্রুপে বিকেএসপি’তে পড়ুয়া দিশা বিশ্বাসের নেতৃত্বে খেলবে বাংলাদেশ।

দেশের কোনো টিভি চ্যানেল মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচ দেখাবে না। নিরাশ হওয়ারও কারণ নেই! অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোল সব খেলা সরাসরি সম্প্রচার করবে।

৪১ ম্যাচের টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া। ১৬ জানুয়ারি জুনিয়র টিম টাইগ্রেসের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। লাল-সবুজের দলের গ্রুপপর্বের শেষ ম্যাচ ১৮ জানুয়ারি, যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

পচেফস্ট্রুম ও বেনোনির চারটি ভেন্যুতে হবে ম্যাচগুলো। এ দুটি শহরে ২০২০ সালে ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল। সেই আসরে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

বাংলাদেশ দল: দিশা বিশ্বাস (অধিনায়ক), স্বর্ণা আক্তার (সহ-অধিনায়ক), রাবেয়া, মারুফা আক্তার, দিলারা আক্তার, মিষ্টি রানি সাহা, রিয়া আক্তার শিখা, সুমাইয়া আক্তার, আফিয়া হুমায়রা আনাম প্রত্যাশা, উন্নতি সরকার, দিপা খাতুন, লেকি চাকমা, আশরাফি ইয়াসমিন অর্থি, জান্নাতুল মাওয়া, ইভা।

স্ট্যান্ডবাই: সুবর্না কর্মকার, নিশিথা আক্তার নিশি, রাবেয়া খাতুন, জুয়ারিয়া ফেরদৌস।

বিষয়:বাংলাদেশ দল র‌্যাবিটহোল সাউথ আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…