ভারতে অনুষ্ঠেয় টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়ার ক্ষেত্রে নিরাপত্তা আশংকা আছে বলে বাংলাদেশ দল ভারতের মাটিতে খেলায় অংশ নেবে না বলে আবারো জানিয়েছেন আইন ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। আইসিসি নিরাপত্তা দল ভারতের মাটিতে বাংলাদেশ দলের নিরাপত্তা বিঘিœত হওয়ার যে তিনটি কারণ উল্লেখ করেছে তাতে বিশ্বকাপে অংশ নেওয়া কোনভাবেই সঠিক হবে না বলে মন্তব্য করেছেন তিনি।






