ফুটবল

এক পয়েন্ট তুলে হংকং থেকে ফিরেছেন জামাল-তপুরা

বাংলাদেশ ফুটবল দল মাঠে খেলছে, দর্শকরা উত্তেজিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ফুটবল দল মাঠে খেলছে, দর্শকরা উত্তেজিত, স্টেডিয়ামে ব্যাপক সমর্থন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ফিরতি লেগে ড্র করে চায়না, হংকং থেকে ফিরে এসেছে বাংলাদেশ ফুটবল দল। জামাল ভূঁইয়ার দল বুধবার এক পয়েন্ট সঙ্গী করে দেশের মাটিতে পা রেখেছেন।

মঙ্গলবার হংকং, চায়নার বিপক্ষে ১-১ গোলে ড্র করে এক পয়েন্ট তোলে বাংলাদেশ। দেশের মাটিতে হংকং, চায়নার বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে পয়েন্ট হারিয়েছিল লাল-সবুজের দল। ৪-৩ ব্যবধানে হেরে জামালরা গিয়েছিল হংকংয়ে খেলতে।

বাছাইয়ে ‘সি’ গ্রুপে বাংলাদেশের এখন ২ পয়েন্ট। মার্চে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করে এক পয়েন্ট পেয়েছিল বাংলাদেশ। ৮ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে হংকং, চায়না।

বিষয়:এএফসি এশিয়ান কাপ বাছাই চায়না জামাল ভুঁইয়া বাংলাদেশ ভারত হংকং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…