চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিকেলে ফিরছে বাংলাদেশ, জানা গেল কোন ফ্লাইটে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৭ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

দুটি প্রীতি ম্যাচ খেলতে নেপালে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হলেও দ্বিতীয় ম্যাচ পন্ড হয়েছে নেপালের সরকার বিরোধী বিক্ষোভের কারণে। তাতেই বাংলাদেশ দল নির্ধারিত সময়ের একদিন আগে দেশের ফিরে আসছে। লাল-সবুজের প্রতিনিধিরা মঙ্গলবার বিকাল ৩টায় বাংলাদেশ এয়ারলাইন্সের BG 0372 ফ্লাইটে দেশে ফিরবেন।

কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় পৌনে ৬টায় দ্বিতীয় প্রীতি ম্যাচে নামার কথা ছিল বাংলাদেশ ও নেপালের। দেশটির বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেই ম্যাচটি বাতিল করতে হয়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম চ্যানেল আই অনলাইনকে সোমবার জানিয়েছিলেন, ‘মঙ্গলবার যে ফ্লাইটটি অ্যাভেইলেবল থাকবে, ওই ফ্লাইটেই খেলোয়াড়দের দেশে নিয়ে আসবো আমরা। বিষয়টা নিয়ে কাজ করছি আমরা, ইনশাআল্লাহ আগামীকাল চলে আসবে ওরা।’

নেপাল সরকারের বিপক্ষে অবস্থান নেয় দেশটির শিক্ষার্থীরা। তার জেরেই শুক্রবার থেকে দেশটিতে বন্ধ আছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। সোমবার দেশটির সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এপর্যন্ত ১৯ জন নিহত ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেপালবাফুফেবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আফগানিস্তান ও বসনিয়া-হার্জেগোভিনায় ভূমিকম্প

জুলাই ২, ২০২৬

খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার

জুলাই ২, ২০২৬

ভূমিকম্পের ৬ দিন পর ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে ৩ বছরের শিশু জীবিত উদ্ধার

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই ২, ২০২৬
কঠিন থেকে কঠিনতর হচ্ছে যুক্তরাষ্ট্রে অভিবাসন

কঠিন থেকে কঠিনতর হচ্ছে যুক্তরাষ্ট্রে অভিবাসন

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT