চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শক্তিশালী বাহরাইনকে ৭ গোলে হারিয়ে বাছাই শুরু বাংলাদেশের

মেয়েদের এশিয়ান কাপ বাছাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪২ অপরাহ্ণ ২৯, জুন ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

মিয়ানমারের ইয়াংগুনে মেয়েদের এশিয়ান কাপ বাছাইয়ে শক্তিশালী বাইরাইনকে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে ৭-০ গোলে জয় পেয়েছে আফঈদা খন্দকারের দল।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১২৮ নম্বরে, বাহরাইন ৯২ নম্বরে। মধ্যপ্রাচ্যের দলটি ৩৬ ধাপ এগিয়ে থাকলেও মাঠে দাপট দেখিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধেই প্রতিপক্ষকে ৫ গোল দেন তহুরা-ঋতুপর্ণরা। বিরতির পর যোগ করে আরও দুই গোল। বড় জয়ে বাছাই শুরু করেছে কোচ পিটার বাটলারের শিষ্যরা।

‘সি’ গ্রুপের লড়াইয়ে বাঘিনীদের হয়ে জোড়া গোল করেন তহুরা থাতুন। শামসুন্নাহার, ঋতুপর্ণা চাকমা, মোসাম্মৎ মুন্নি আখতার ও কোহাতি কিসকু একটি করে গোল করেন। অন্য গোলটি আসে বাইরানের রাওয়ান নাবিল আল আলির পা থেকে। নিজেদের জালে বল জড়ান এই ডিফেন্ডার।

ম্যাচের দশম মিনিটে লিড পায় বাংলাদেশ। বাহরাইন গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে বল পাঠান শামসুন্নাহার। ৬ মিনিট পর ঋতুপর্ণার চোখ জুড়ানো শটে দ্বিতীয় গোল পায় বাংলাদেশ। বাম প্রান্তে লম্বা ক্রস সুন্দর করে রিসিভ করে ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো কোনাকুনি শটে গোল করেন ঋতু।

৩০ মিনিটে তৃতীয়বার জালের দেখা পেয়েছিল লাল-সবুজের দল। তহুরা খাতুন হেডে বাহরাইন জালে বল পাঠান। তবে অফসাইডের কারণে বাতিল হয় গোল। ৪০ মিনিটে বাংলাদেশকে তৃতীয় গোলটি এনে দেন কোহাতি কিসকু। ডান প্রান্ত থেকে নেয়া ক্রসে বক্সে জটলার মধ্যে বল পেয়ে জালে পাঠান কোহাতি।

প্রথমার্ধে যোগ করা সময়ে জোড়া গোল করেন তহুরা। দুই মিনিটের ব্যবধানে বাহরাইন জালে দুবার বল পাঠান লাল-সবুজের ফরোয়ার্ড। ৫-০ গোলে লিড পেয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

Reneta

বিরতির পর ব্যবধান বাড়ে ৬০ মিনিটে। বাহরাইন ডিফেন্ডার রাওয়ান বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়ান। ৭৪ মিনিটে সপ্তম গোলটি করেন মুন্নি আক্তার। আরও একবার জালে বল পাঠায় বাংলাদেশ। ৮৫ মিনিটে ডি বক্সে বল জালে জড়ান মোসাম্মৎ সাগরিকা। তবে অফসাইডের কারণে বাতিল হয়ে যায় গোল। পরে ৭-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাঘিনীরা।

বুধবার গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফঈদাতহুরাপিটারবাংলাদেশবাহরাইনমিয়ানমারমেয়েদের এশিয়ান কাপ বাছাইলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ডে ডেম্বেলে

জুন ২৭, ২০২৬

ডেম্বেলের হ্যাটট্রিকে বড় জয় ফ্রান্সের, নকআউটে নরওয়ের প্রতিপক্ষ আইভরি কোস্ট

জুন ২৭, ২০২৬

চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ২৬, ২০২৬

শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, সহায়তার আশ্বাস ট্রাম্পের

জুন ২৬, ২০২৬

নিলামে উঠছে ডিয়াগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত গোলের বল

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT