চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দা

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
৭:৩০ অপরাহ্ণ ০২, জুলাই ২০২৩
প্রবাস সংবাদ
A A

সুইডেনের স্টকহোমের একটি মসজিদের বাইরে কয়েক দিন আগে পবিত্র কোরআনের কপি পোড়ানোর ঘটনায় অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সভায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

ওআইসি গত ২৮ জুন এর জেদ্দাস্থ সদর দফতরে সুইডেনে কোরআনের একটি কপি পোড়ানোর প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করার জন্য নির্বাহী কমিটির এক জরুরি বৈঠক করে। বৈঠকে ওআইসিতে বাংলাদেশের উপ স্থায়ী প্রতিনিধি রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান মোঃ আবুল হাসান মৃধা যোগ দেন।

সভায় তিনি বলেন, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে এই ধরণের অযৌক্তিক উস্কানি বন্ধ করার জন্য বাংলাদেশ আবারো সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানায়।

মতপ্রকাশের স্বাধীনতার নামে মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীকের অবমাননার এমন জঘন্য কর্মকাণ্ডে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সভায় ওআইসি সংশ্লিষ্ট দেশগুলোর সরকারকে এই ঘৃণ্য হামলার পুনরাবৃত্তি এবং পবিত্র কোরআন এবং অন্যান্য ইসলামিক প্রতীক ও পবিত্রতাকে অপমান করার সমস্ত প্রচেষ্টার নিন্দা জানায়।

জাতি, লিঙ্গ, ভাষা বা ধর্মের ভেদাভেদ ছাড়াই সকলের জন্য মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার প্রতি সার্বজনীন সম্মান এবং পালনের জন্য জাতিসংঘের সনদের অধীনে সমস্ত রাষ্ট্র যে দায়িত্ব গ্রহণ করেছে, তা পুনর্ব্যক্ত করেছে ওআইসি নেতৃবৃন্দ।

সভায় ওআইসি এই ধরণের ঘৃণ্য কাজ সম্পর্কে সতর্ক করে, যা মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং সম্প্রীতিকে ক্ষুন্ন করে এবং সহনশীলতা, সংযম প্রদর্শন এবং চরমপন্থা প্রত্যাখ্যানের আন্তর্জাতিক প্রচেষ্টার বিরোধিতা করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওআইসিকোরআনবাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

রোনালদোর জোড়া গোল, সৌদি লিগে চ্যাম্পিয়ন আল-নাসের

মে ২২, ২০২৬

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খসড়া প্রকাশ

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রামিসা ধর্ষণ-হত্যার চার্জশিট দাখিল রোববার: স্বরাষ্ট্রমন্ত্রী

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ

মে ২২, ২০২৬

বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে আবারও ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT