আর্থিক স্বচ্ছতায় বাংলাদেশের ন্যুনতম মান এখনও বাকি: মার্কিন স্টেট ডিপার্টমেন্ট

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের লোগো, আলো ঝলমলে ব্যাকগ্রাউন্ডে, যা আন্তর্জাতিক সম্পর্কের প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ
আর্থিক স্বচ্ছতায় আন্তর্জাতিক মান অর্জনে বাংলাদেশের অগ্রগতি উল্লেখযোগ্য হলেও ন্যুনতম মান অর্জন এখনও বাকি বলে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শুক্রবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের আর্থিক স্বচ্ছতা প্রতিবেদন-২০২২ এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে: বাংলাদেশের সর্বোচ্চ নিরীক্ষা প্রতিষ্ঠান সরকারের আয়-ব্যয় হিসাব পর্যালোচনা করেছে, কিন্তু এই প্রতিবেদনে সম্পূর্ণ ফলাফল ছিল না এবং যুক্তিসঙ্গত সময়ের মধ্যে সকলের জন্য উন্মুক্ত করা হয়নি। সেই সঙ্গে স্বাধীনতার আন্তর্জাতিক মানদণ্ডও পূরণ করেনি।
আরও বলা হয়েছে: রাজস্ব স্বচ্ছতা নাগরিকদের জানিয়ে দেয় যে কীভাবে সরকার কর রাজস্ব ব্যয় করে। এটি কার্যকর সরকারি আর্থিক ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই স্বচ্ছতা মধ্যদিয়ে সরকার নাগরিকদের কাছে দায়বদ্ধ থাকে। সেই সঙ্গে বাজারে আস্থার ভিত্তি সৃষ্টি করে।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের আর্থিক স্বচ্ছতা প্রতিবেদনের জন্য বিশ্বের ১৪১টি দেশের ওপর সমীক্ষা চালানো হয়েছে। সেখানে ৭২টি দেশর সরকার আর্থিক স্বচ্ছতার ন্যুনতম প্রয়োজনীয়তা পূরণ করতে সক্ষম হয়েছে। অন্যদিকে ৬৯টি দেশ স্বচ্ছতার ন্যুনতম শর্ত পূরণ করতে পারেনি। যদিও শর্ত পূরণে ব্যর্থ হওয়া ৬৯টি দেশের মধ্যে ২৭টি দেশ আর্থিক স্বচ্ছতার ন্যুনতম শর্ত পূরণের লক্ষ্যে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।



