বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি-বিএসআইসির যাত্রা শুরু হয়েছে। ৪শ’ ২৫ কোটি টাকার এই তহবিল থেকে তরুণ উদ্যোক্তারা সহজ শর্তে তুলনামূলক কম সুদে অর্থ পাবেন। তহবিল উদ্বোধন করে অর্থমন্ত্রী বলেছেন, দেড় বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি পূরণে এই উদ্যোগটি সহায়ক ভূমিকা রাখবে। সরকারের কাছ থেকে সব ধরনের নীতি-সহায়তার আশ্বাস দেন তিনি।

