ক্রিকেট

শ্রীলঙ্কার কাছে হারল মেয়েরা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং অনুশীলন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং অনুশীলন করছে, বৃষ্টির মধ্যে প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বৃষ্টিতে দ্বিতীয় ওয়ানডেতে কোনো বল মাঠে না গড়ানোয় নতুন করে সূচি করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ভেন্যুও বদল করা হয়। আবারও খেলায় বাগড়া দেয় বৃষ্টি। ৩০ ওভারে নেমে আসা ম্যাচে ১৮৭ রানের লক্ষ্যে তালগোল পাকিয়ে ১২৮ রানে গুটিয়ে যায় টিম টাইগ্রেস।

ডাকওয়ার্থ ও লুইস মেথড অনুযায়ী শ্রীলঙ্কা ম্যাচ জেতে ৫৮ রানের বড় ব্যবধানে। অফস্পিনার ওসাধি রানিসিংহে ৬ ওভারে ৩৪ রানে তুলে নেন ৫ উইকেট।

তিন ম্যাচের সিরিজে ১-০ তে পিছিয়ে পড়ল বাংলাদেশ। প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে।

বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সর্বোচ্চ ৩৭ রান করেন। ফারজানা হক ২৪, মুর্শিদা খাতুন ১৬ ও সোবহানা মোস্তারি করেন ১১ রান। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।

কলম্বোর এসএসসি ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কা ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলার পর শুরু হয় বৃষ্টি। সেখানেই ইনিংসের ইতি টেনে বাংলাদেশকে পাঠানো হয় ব্যাটিংয়ে।

আগামী ৯, ১১ ও ১২মে হবে টি-টুয়েন্টি সিরিজের ম্যাচগুলো।

বিষয়:জ্যোতি টিম টাইগ্রেস বাংলাদেশ নারী ক্রিকেট দল বাংলাদেশ-শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…