ক্রিকেট

দুঃসময়ে মুমিনুলের পাশে সাকিব

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে আলোচনা করছে, একে অপরের সাথে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের তিন খেলোয়াড় মাঠে আলোচনা করছে, একে অপরের সাথে হাসিমুখে, ক্রিকেট ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

টানা সাত ইনিংসে মুমিনুল হকের ব্যাটে রান নেই। একবারও ছুঁতে পারেননি দুই অঙ্ক। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের তিন ইনিংসে রান যথাক্রমে ২, ৯, ০। অধিনায়কের ব্যাটের মতো দলও ধুঁকছে। প্রশ্ন উঠেছে তার বিশ্রাম প্রয়োজন কিনা।

এমন প্রশ্নে সাকিব আল হাসান দাঁড়ালেন মুমিনুলের পাশেই। সংবাদ সম্মেলনে বললেন, ‘একজন অধিনায়কের জন্য অবশ্যই এই পরিস্থিতি একটু কঠিন। তবে এই সময়টায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, আমরা কীভাবে তাকে সাপোর্ট করি। আমাদের টেস্ট ক্রিকেটের যে অবস্থা, মুমিনুলের চেয়ে বেটার কোনো অপশন আসলে আমাদের কাছে নেই।’

‘তো, ওকে আমাদের সাপোর্ট করতে হবে। জাস্ট ম্যাটার অব… একটা ইনিংস ওর সবকিছু আবার বদলে দিতে পারে।’

বিষয়:ঢাকা টেস্ট বাংলাদেশ বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট মুমিনুল সাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…