চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরাজয়ের প্রহর গুনছেন শান্তরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

শেষ সেশনে সাকিব আল হাসান ও লিটন দাস আভাস দিয়েছিলেন বড় জুটি গড়ার। ৬১ রানের জুটি ভেঙে সাকিব আউট হলে হতাশা বাড়ান লিটন ও শাহাদাত। শেষবেলায় যদিও সাবলীল ব্যাটিংয়ে পঞ্চাশের কাছে আছেন মেহেদী হাসান মিরাজ। শেষ স্বীকৃত ব্যাটারও তিনি। বলা যায় পরাজয়ের প্রহর গুনেই চট্টগ্রাম টেস্টের চতুর্থদিনে রাত্রিযাপনে গেছে শান্তর দল। শ্রীলঙ্কার দেয়া ৫১১ রানের লক্ষ্যে ব্যাটে নেমে এখনও ২৪৩ রানের অপেক্ষায় বাংলাদেশ, হাতে কেবল ৩ উইকেট।

ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষটিতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার চতুর্থ দিন শেষে ৬৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৬৭ রান। মেহেদী হাসান মিরাজ ৪৯ বলে ৪৪ ও তাইজুল ইসলাম ১৪ বলে ১০ রানে থেকে দিন শেষ করেছেন।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত দারুণভাবে কাটিয়েছে। কোনো উইকেট না হারিয়ে ৮ ওভারে ৩১ রান করে অবিচ্ছিন্ন থেকে প্রথম সেশনের বিরতিতে যান মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান।

বিরতি থেকে ফিরে দ্বিতীয় ওভারে বোল্ড হন ওপেনার জয়। ৩ চারে ৩২ বলে ২৪ রান করে প্রবাথ জয়সুরিয়ার বলে আউট হয়ে ফেরেন। সিরিজে চার ইনিংসে এটি তার সর্বোচ্চ রান। মোট সংগ্রহ ৫৭ রান।

পরে বেশি সময় টিকে থাকতে পারেননি আরেক ওপেনার জাকির হাসানও। দলীয় পঞ্চাশ পেরোতে দুই ওপেনার হারায় বাংলাদেশ। বিশ্ব ফের্নান্দোর বলে স্লিপে ক্যাচ দেন জাকির। ২ চারে ৩৯ বলে ১৯ রান আসে তার ব্যাটে।

মুমিনুল হকের সঙ্গে জুটি গড়ার আভাস দিয়েছিলেন অধিনায়ক শান্ত। তিনি আরেকবার ফিরেছেন অল্প রানে। লাহিরু কুমারার বলে বোল্ড হন। ৫৫ বলে ২০ রান আসে শান্তর ব্যাটে। একশর আগে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

Reneta

প্রথম ম্যাচের মতো দ্বিতীয়টিতেও দ্বিতীয় ইনিংসে ফিফটি করেছেন মুমিনুল হক। ৫৫ বলে পঞ্চাশ ছুঁয়ে জায়সুরিয়ার বলে ক্যাচ দিয়েছেন অভিজ্ঞ ব্যাটার। সাকিবের সঙ্গে ৪১ বলে ৩৮ রানের জুটি ভাঙে তার বিদায়ে।

জমে ওঠা সাকিব-লিটনের পঞ্চম উইকেট জুটিতে সাকিবের বিদায়ঘণ্টা বাজান লঙ্কান স্পিনার কামিন্দু মেন্ডিস। বেরিয়ে যাওয়া একটি বলে খোঁচা মেরে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান টাইগার অলরাউন্ডার। ৩ চারে ৫৩ বলে ৩৬ রান করেন সাকিব। তার বিদায়ে ভাঙে লিটনের সঙ্গে ৬১ রানের জুটি।

সাকিব ফেরার পর টিকে থাকতে পারেননি লিটন দাসও। লাহিরু কুমারার বল লিটনের ব্যাটের নিচের কানায় লাগলে ক্যাচ নেন লঙ্কান উইকেটরক্ষক কুশল মেন্ডিস। ৭২ বলে ৩৮ রান করে সাজঘরে ফেরেন লিটন।

সাকিব-লিটনকে ফিরিয়ে পরের উইকেটটি তোলার দিকে বেশ গুরুত্ব দেন অধিনায়ক ডি সিলভা। পরের চার ওভারে চার জন আলাদা বোলার নিয়ে আসেন। চতুর্থ বোলার কামিন্দু মেন্ডিস এনে দেন সেই সাফল্য। শাহাদাতকে আউট করে সপ্তম উইকেট জুটি ভাঙেন কামিন্দু। ৩৪ বলে ১৫ রান করেন শাহাদাত। রিভিউ নিয়েও লাভ হয়নি।

সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগেরদিনের ৬ উইকেটে ১০২ রান নিয়ে শুরু করেছিল শ্রীলঙ্কা। চতুর্থ দিনে ১ উইকেট হারিয়ে ৫৫ রান তোলে সফরকারী দলটি। পঞ্চাশ ছুঁয়ে আউট হন অ্যাঞ্জেলো ম্যাথুজ। দেড়শ পেরিয়ে ব্যাটিং ছাড়ে ধনঞ্জয়া ডি সিলভার দল। প্রথম ইনিংসের ৩৫৩ রানের লিডসহ বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫১১ রান। প্রথম ইনিংসে লঙ্কানরা করেছিল ৫৩১ রান, বাংলাদেশ করেছিল ১৭৮ রান। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১৫৭ রানে ইনিংস ঘোষণা করে সফরকারী দল।

আগেরদিনের ৪ উইকেটের সঙ্গে আরকিছু যোগ করতে পারেননি হাসান মাহমুদ। দুই ইনিংস মিলে ৬ উইকেটে সন্তুষ্ট থাকতে হল অভিষিক্ত টাইগার পেসারকে। দিনের একমাত্র উইকেটটি নিয়েছেন সাকিব আল হাসান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামজহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টলিটনলিড স্পোর্টসশান্তসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বৃদ্ধ মা আয়েশা খাতুন

সন্তানদের অবহেলায় জীবিত থাকতেই নিজের কবর খুঁড়ে রাখলেন বৃদ্ধা মা

জুলাই ২৩, ২০২৬

খাদ্য উৎপাদনের বড় ধরনের ঝুঁকির মুখে বাংলাদেশ: ডব্লিউএফপি

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ছাত্রবিক্ষোভ ঠেকাতে ভারতীয় পুলিশ যাচ্ছে বাড়ি বাড়ি, নিয়েছে নতুন আরও কৌশল

জুলাই ২৩, ২০২৬

বিশ্বকাপে ফেটে যাওয়া হাড় নিয়ে তিন ম্যাচ খেলেছেন পারেদেস

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর ইনভেস্টরস এক্সপো পরিদর্শন

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT