চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঙ্কানদের কাছে পাত্তাই পেল না লিটনের দল

তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৯ অপরাহ্ণ ১০, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস, স্পোর্টস লাইভ
A A

টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-টুয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। আগে ব্যাটে নেমে ১৫৪ রানের সংগ্রহ গড়লেও তাতে লঙ্কানদের আটকাতে পারেনি বাংলাদেশ। এক ওভার হাতে রেখে ৭ উইকেটে জিতে টি-টুয়েন্টি সিরিজ শুরু করেছে শ্রীলঙ্কা। সিরিজের প্রথম টি-টুয়েন্টির খুঁটিনাটি জেনে নিন লাইভ ব্লগ থেকে….

২২.৩৯

উদ্বোধনী জুটিতে কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কার তাণ্ডব চালানো ব্যাটিংয়ে মাত্র ৪.৩ ওভারেই জয়ের জন্য দরকারি রানের অর্ধেক তুলেছিল শ্রীলঙ্কা। নিশাঙ্কা ১৬ বলে ৪২ রান করে ফেরার পর বাকি কাজটা করেছেন মেন্ডিস। এক ওভার হাতে লঙ্কানরা জয় পেলেও বেগ পেতে হয়নি তাদের। দেখেশুনে খেলেই বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিক দল। তাতে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেল চারিথ আশালাঙ্কার দল।

লঙ্কানদের বিপক্ষে ৭ উইকেটে হেরে টি-টুয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

২২.৩৯

সংক্ষিপ্ত স্কোর: ৭ উইকেটে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা
টস: শ্রীলঙ্কা (ফিল্ডিং)

বাংলাদেশ: ১৫৪/৫ (২০)
পারভেজ-৩৮ (২২), নাঈম-৩২* (২৯), মিরাজ-২৯ (২৩), তানজিদ-১৬ (১৭)
থিকসানা-২/৩৭, শানাকা-১/২২

শ্রীলঙ্কা: ১৫৫/ (১৯)
কুশল মেন্ডিস- ৭৩ (৫১), পাথুম নিশাঙ্কা-৪২ (১৬), কুশল পেরেরা-২৪ (২৫), আভিস্কা ফের্নান্দো-১১* (১৭)
মিরাজ-১/২৪, রিশাদ-১/২৪, সাইফউদ্দিন-১/২২

২২.২৯

Reneta

মেন্ডিসকে ফেরালেন সাইফউদ্দিন
যা করার আগেই করে দিয়েছেন কুশল মেন্ডিস। জয় থেকে ৭ রান দূরে থাকতে উইকেটটা দিলেন শান্তনা হিসেবে। সাইফউদ্দিনের বলে শামীম পাটোয়ারীর দুর্দান্ত ক্যাচে ফিরলেন মেন্ডিস। ৫ চার ও তিন ছক্কায় ৫১ বলে ৭৩ রান করেন।

২২.১০

পেরেরাকে ফেরালেন রিশাদ
১৩তম ওভারে ১২০ রানে দ্বিতীয় সাফল্য পেল বাংলাদেশ। রিশাদের বল এজ হয়ে উপরে উঠে যায়। লিটন সরে গিয়ে বল গ্লাভসবন্দি করেন। ২৫ বলে ২৪ রান করেন পেরেরা।

২২.০১

মেন্ডিসের ফিফটি
৩১ বলে ফিফটি করেছেন কুশল মেন্ডিস। ছিল তিনটি করে চার ও ছক্কার মার।

২১.৫৬

লঙ্কানদের ১০০
৮.৫ ওভারে দলীয় শতরান পূর্ণ করেছে শ্রীলঙ্কা। মেন্ডিস ৪৭ রানে এবং পেরেরা ১০ রানে ব্যাট করছেন।

২১.৪৮

পাওয়ার প্লেতে লঙ্কানদের সংগ্রহ ৮৩, বাংলাদেশের সাফল্য ১টি
তাণ্ডব চালিয়েছেন লঙ্কান দুই ব্যাটার নিশাঙ্কা ও মেন্ডিস। ৫ম ওভারে নিশাঙ্কা ফিরলেও ৬ ওভারে ৮৩ রান তুলেছে শ্রীলঙ্কা। ১৫ বলে ৩৮ রান ব্যাট করছেন মেন্ডিস।

২১.৪১

নিশাঙ্কাকে ফিরিয়ে ৭৮ রানের জুটি ভাঙলেন মিরাজ
পঞ্চম ওভারে এসে প্রথম সাফল্যা পেল বাংলাদেশ। রিশাদ হোসেনের ক্যাচ বানিয়ে নিশাঙ্কাকে ফেরালেন মিরাজ। ৫টি চার ও ৩ ছক্কায় ১৬ বলে ৪২ রান করেন লঙ্কান ওপেনার।

২১.৩৭

চার–ছক্কার বৃষ্টি
পাল্লেকেলেতে চার-ছক্কার বৃষ্টি ঝরাচ্ছে শ্রীলঙ্কা। প্রথম চার ওভারের মধ্যেই ৮টি চার আর ৪টি ছক্কা মেরেছেন শ্রীলঙ্কার দুই ওপেনার নিশাঙ্কা ও মেন্ডিস। ৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৪ রান তাদের।

২১.৩৩

১৯ বলে ফিফটি শ্রীলঙ্কার
চতুর্থ ওভারে তাসকিনকে ছক্কা মেরে দলীয় ফিফটি পূর্ণ করেন মেন্ডিস।

২১.২৭

উড়ন্ত শুরু শ্রীলঙ্কার
২ ওভারে ৩০ রান আদায় করেছেন দুই ব্যাটার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। যার মধ্যে ৫টি চার ও একটি ছক্কা রয়েছে। নিশাঙ্কা ১৩ এবং মেন্ডিস ১৭ রানে ব্যাট করছেন।

২১.০৬

লঙ্কানদের ১৫৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
সংক্ষিপ্ত স্কোর:
টস: শ্রীলঙ্কা (ফিল্ডিং)

বাংলাদেশ: ১৫৪/৫
পারভেজ-৩৮ (২২), নাঈম-৩২* (২৯), মিরাজ-২৯ (২৩), তানজিদ-১৬ (১৭)
থিকসানা-২/৩৭, শানাকা-১/২২

২০.৫৯

মিরাজ ফিরলেন, বাংলাদেশ-১৩৫/৫
১৯তম ওভারের তৃতীয় বলে পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ। মাহেশ থিকসানার আগের বলটি মিড অফদিয়ে চার মেরেছিলেন মিরাজ। পরের বলও একইভাবে খেলতে চেয়েছিলেন। তবে বল উপরে উঠে যায়। কভারে ধরা পড়েন চারিথ আশালাঙ্কার হাতে। ৪টি চারে ২২ বলে ২৯ রান করেন।

২০.৪৪

আবারও ২৮ বল পর বাউন্ডারি, ১০০ পেরিয়ে বাংলাদেশ
দশম ওভারের পঞ্চম বলে ভ্যান্ডারসের গুগলিকে স্লগ সুইপে স্কয়ার লেগ দিয়ে পার করিয়েছেন নাঈম। ২৭ বল পর সেই বাউন্ডারিটা পেয়েছিল বাংলাদেশ। তারপর আরও ২৮ বলে বাউন্ডারি পায়নি বাংলাদেশ। ১৪.৪ ওভারে শানাকাকে চার মেরে বাংলাদেশের শতরান পূর্ণ করেন মিরাজ।

২০.৪১

রিভিউ নিয়ে বাঁচলেন নাঈম
১৪তম ওভারের প্রথম বলে ভ্যান্ডারসের ডেলিভারিতে সুইপ করতে যান নাঈম। বল তার প্যাডে লাগে। লঙ্কানদের আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নেন নাঈম। পরে দেখা যায় বলের পিচিং ছিল আউটসাইড লেগ। বেঁচে যান নাঈম।

২০.৩২

হৃদয়কে ফেরালেন শানাকা, বাংলাদেশ ৮৯/৪
১৩তম ওভারের তৃতীয় বলে চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ। দাসুন শানাকার বলে কুশল মেন্ডিসের গ্লাভসে ক্যাচ দিয়ে ফিরেছেন হৃদয়। ১৩ বলে ১০ রান করেন।

২০.২০

১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ-৭৯/৩
পাওয়ার প্লেতে ১ উইকেটে ৫৪ রান তুলেছিল বাংলাদেশ। পরের চার ওভারে ২ উইকেট হারিয়ে যোগ করেছে আরও ২৫ রান। নাঈম ৭ বলে ১০ রানে এবং হৃদয় ৩ বলে ৩ রানে ব্যাট করছেন।

২০.১৮

২৭ বল পর ব্যাট থেকে বাউন্ডারি
পাওয়ার প্লের শেষ ওভারের প্রথম বলে চার মেরেছিলেন ইমন। এরপর ১৩ বলে কোনো বাউন্ডারি পায়নি বাংলাদেশ। অষ্টম ওভারের চতুর্থ বলে বাই থেকে একটি বাউন্ডারি পায় বাংলাদেশ। তার ১৩ বল পর ব্যাট থেকে বাউন্ডারি আদায় করে টিম টাইগার্স। দশম ওভারের পঞ্চম বলে ভ্যান্ডারসের গুগলিকে স্লগ সুইপে স্কয়ার লেগ দিয়ে পার করিয়েছেন নাঈম।

২০.১৩

ইমনও ফিরলেন, বাংলাদেশ-৬৭/৩
মাহেশ থিকসানার গুড লেন্থের বল লংঅনে উড়িয়ে দেন পারভেজ ইমন। বাউন্ডারি লাইন পার করার আগেই ধরা পড়েন দাসুন শানাকার হাতে। ৫ চার ও এক ছক্কায় ২২ বলে ৩৬ রান করেন। ক্রিজে নাঈম শেখের সঙ্গী তাওহিদ হৃদয়।

২০.১০

আম্পায়ার্স কলে ফিরলেন লিটন
শুরুতে থেকে লিটনকে কিছুটা স্ট্রাগল করতে দেখা গেছে। তবে বিদায় নিয়েছেন দ্রুতই। অষ্টম ওভারের শেষ বলে ভেন্ডাসের ডেলিভারিতে পরাস্ত হন। লেগবিফোরের আবেদনে সাড়া দেন আম্পায়ার। লিটন রিভিউ নেন। পরে দেখা যায় বল স্টাম্পে হিট করলেও ইম্প্যাক্ট ছিল আম্পায়ার্সকল তাতেই ফিরে যান বাংলাদেশ অধিনায়ক। ৬৫ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ। লিটন ফিরলেন ১১ বলে ৬ রান করে।

২০.০৭

১৩ বল পর বাউন্ডারি
শুরুটা উড়ন্ত ছিল বাংলাদেশের। পাওয়ার প্লের শেষ ওভারের প্রথম বলে চার মারেন ইমন। এরপর ১৩ বলে কোনো বাউন্ডারি পায়নি বাংলাদেশ। অষ্টম ওভারের চতুর্থ বলে বাই থেকে একটি বাউন্ডারি পায় বাংলাদেশ।

২০.০১

৬ ওভার শেষে বাংলাদেশ-৫৪/১
পাওয়ার প্লেতে দারুণ করেছে বাংলাদেশ। তানজিদ তামিমের উইকেট হারালেও আদায় করেছে ৫৪ রান। ইমন ১৬ বলে ৩৫ রানে এবং লিটন ৩ বলে ২ রানে ব্যাট করছেন।

১৯.৫৭

বাংলাদেশের ফিফটি
৩১ বলে ৫০ রানে পৌঁছাল বাংলাদেশ। আসিথা ফের্নান্দোর বলে কভার দিয়ে চার বানিয় দলীয় ফিফটি পূর্ণ করেন ইমন। ১৪ বলে ৩৩ রানে ব্যাট করছেন এই ওপেনার।

১৯.৫৫

ভালো শুরুর পর ফিরলেন তানজিদ
উদ্বোধনীতে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন। পঞ্চম ওভারের শেষ বলে ৪৬ রানে প্রথম উইকেট হারাল টিম টাইগার্স। নুয়ান থুশারার ইয়র্কারে মিডউইকেটে ক্যাচ দিয়েছেন থিকসানার হাতে। ১৭ বলে ১৬ রান করেন তানজিদ। তিনে নেমেছেন লিটন দাস।

১৯.৪৫

তানজিদ–পারভেজে ভালো শুরু বাংলাদেশের
চার ওপেনারের একাদশে শুরুটা করেন তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন। বাংলাদেশকেও শুরুটা ভালো এনে দিয়েছেন দুজনে। ৩ ওভার শেষে দুজনে মিলে তুলেছেন ২৪ রান। ইমন ১৪ রানে এবং তানজিদ ৯ রানে ব্যাট করছেন।

১৯.১৩

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, আভিস্কা ফের্নান্দো, চারিথ আসালাঙ্কা, দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, জেফরি ভ্যান্ডারসে, মাহেশ থিকসানা, নুয়ান থুশারা ও বিনুরা ফের্নান্দো।

১৯.০৭

বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন
সবশেষ খেলা টি-টুয়েন্টির একাদশ থেকে থেকে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। গত ১ জুন পাকিস্তানের বিপক্ষে খেলা টি-টুয়েন্টির একাদশ থেকে বাদ পড়েছেন জাকের আলি অনিক, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। তাদের জায়গায় এসেছেন মোহাম্মদ নাঈম, সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তাসকিন আহমেদ।

১৯.০৬

তিন বছর পর একাদশে নাঈম, ফিরেছেন সাইফউদ্দিনও
নাঈম শেখ টি-টুয়েন্টি খেলেছেন প্রায় তিন বছর আগে। ২০২২ সালের আগস্টে শারজায় আফগানিস্তানের বিপক্ষে সবশেষ টি-টুয়েন্টি খেলেছিলেন বাঁহাতি এ ওপেনার। লঙ্কানদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ফিরেছেন তিনি। পাশাপাশি চোট কাটিয়ে ফিরেছেন সাইফউদ্দিনও। গত বছরের মে মাসে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ খেলেছিলেন সাইফউদ্দিন।

১৯.০৪

হাসারাঙ্গার পরিবর্তে স্কোয়াডে ভেন্ডারসে
হ্যামস্ট্রিং চোটে কারণে লঙ্কানদের স্কোয়াড থেকে ছিটকে গেছেন ভানিডু হাসারাঙ্গা। তার পরিবর্তে স্কোয়াডে নতুন সংযুক্তি জেফরি ভেন্ডারসে

১৯.০২

টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল শ্রীলঙ্কা

১৮.৫৫

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় এসে যাচ্ছেতাই অবস্থা বাংলাদেশের। টেস্ট সিরিজ ১-০তে হারের পর ওয়ানডে সিরিজও ২-১ ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এবার পালা সবচেয়ে ছোট সংস্করণ টি-টুয়েন্টির। সেখানে ঘরের মাটিতে স্বাগতিক শ্রীলঙ্কাকেই এগিয়ে রাখছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।

শ্রীলঙ্কা হোম কন্ডিশনে ভালো দল বলছেন লিটন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি সিরিজপাল্লেকেলেবাংলাদেশ-শ্রীলঙ্কালাইভলিটন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের মাঝে মা হারালেন ফ্রান্সের কোচ দেশম

জুন ২৪, ২০২৬

‘আমি ফিরে এসেছি’

জুন ২৪, ২০২৬

উজবেকিস্তানের বিপক্ষে রোনালদোর জোড়া গোলে যত রেকর্ড

জুন ২৪, ২০২৬

রোনালদোর রেকর্ডময় জোড়া গোলের রাতে পর্তুগালের গোল উৎসব

জুন ২৪, ২০২৬

রোনালদোর রেকর্ডে প্রথমার্ধে ৩ গোল পর্তুগালের

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT